আজকের রেসিপি আয়োজনে রয়েছে ভিন্ন স্বাদের একটি রেসিপি। শিরোনাম পড়ে ইতোমধ্যেই বুঝে গিয়েছেন জিলাপির হালুয়া রান্নার কৌশল আজকে আপনাদের জানাবো।
জিলাপির হালুয়া তৈরীর উপকরণ
জিলাপি ১ কাপ
চিনি ১/২ কাপ
গুঁড়া দুধ ১/২ কাপ
নারিকেল বাটা ১ কাপ
এলাচ গুঁড়া আধা চা চামচ
পানি ১ কাপ
ঘি ৪ টেবিল চামচ
কিশমিশ ১ টেবিল চামচ
পেস্তা কুঁচি ১ টেবিল চামচ
জিলাপির হালুয়া তৈরীর প্রণালী
– জিলাপি হাত দিয়ে ভেঙে গুঁড়া করে নিন।
– ননস্টিক প্যানে ৩ টেবিল চামচ ঘি, নারিকেল বাটা এবং জিলাপি গুঁড়া দিয়ে নাড়ুন।
– অন্য একটি সসপ্যানে দুধ, চিনি, পানি, এলাচ গুঁড়া দিয়ে জ্বাল দিন।জিলাপির মিশ্রণ আঠালো হয়ে এলে দুধের মিশ্রণ ঢেলে দিন। অনবরত নেড়ে রান্না করুন।
– আঠালো হয়ে এলে অবশিষ্ট ঘি দিয়ে দিন। নেড়ে মিশিয়ে নিন। আঠালো হলে নামিয়ে নিন।
– প্লেটে হালুয়া ঢেলে কিশমিশ, পেস্তা কুঁচি ছড়িয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের এই হালুয়া।
ছবি ও রেসিপি – ফাতেমা রহমান
