ছুটির দিনটিকে একটু বেশি উপভোগ্য করে তুলতে পরিবারের সকলকে নিয়ে আড্ডার টেবিলে চায়ের পাশাপাশি রাখতে পারেন গরম গরম মজাদার কিমা মোগলাই। দেখে নিন, তৈরির পুরো প্রণালী।
কিমা মোগলাই খামিরের জন্য উপকরণ
ময়দা – ১ কাপ
তেল – ২ চা চামচ
লবন – পরিমাণ মতো
পানি – পরিমাণ মতো
ভিতরের পুরের জন্য উপকরণ
ডিম – ২ টি
পেঁয়াজ কুঁচি – বড় ১ টি
ধনেপাতা কুঁচি – পরিমাণ মতো
কাঁচা মরিচ কুঁচি ৪টি
গরম মসলা গুঁড়া হাফ চা চামচ
চাট মসলা – হাফ চা চামচ
গোল মরিচ গুঁড়া সামান্য
তেল – পরিমাণ মতো
কিমা মোগলাই তৈরির জন্য উপকরণ
গরু/মুরগির মাংস ১/৪কাপ
আদা/রসুন বাটা সামান্য
লবন
চাট মসল্লা
কিমা মোগলাই তৈরীর প্রণালী
– খামিরের জন্য ময়দা একটি বাটিতে নিয়ে তাতে লবন , তেল মিশিয়ে ঠাণ্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়ে ২০ মিনিট রেখে দিতে হবে ।
– কিমার জন্য কড়াইতে তেল দিয়ে তাতে কিমা করা মাংস দিয়ে তাতে কিমার সব উপকরণ দিয়ে সিদ্ধ করে ভাজা-ভাজা করে ঠান্ডা করে নিতে হবে ।
– পুরের জন্য পেঁয়াজ কুঁচি , ধনেপাতা কুঁচি ,কাঁচা মরিচ কুঁচি এবং লবন দিয়ে একটু হাত দিয়ে মথে নরম করে নিয়ে তাতে পুরের সব মসলা দিয়ে মিশিয়ে নিতে হবে । ডিম এবং কিমা মিশিয়ে ভালো করে ফেটে নিতে হবে ।
– ময়দা রুটির মতো পাতলা করে বেলে মাঝখানে পুর দিয়ে চারপাশ বন্ধ করে ডুবো তেলে মৃদু আঁচে ভেজে নিতে হবে ।
ছবি ও রেসিপি – নুসাইবা নিঝুম