প্রতিদিন যে ৮ টি জিনিস আপনার মস্তিষ্কের ক্ষতি করছে, কি কি জেনে নিন

মস্তিষ্ক আপনার শরীরের সবচেয়ে জটিল অঙ্গ। শরীরের প্রতিটা সূক্ষ্ম কাজের সাথে এটি জড়িত। তাই এর বিশেষ যত্ন নেয়া প্রয়োজন। আপনার চারপাশের কিছু বিষয় মস্তিকের জন্য ক্ষতিকর হতে পারে। মস্তিষ্কের জন্য ক্ষতিকর এমন ৮ টি প্রাত্যহিক বিষয়ের কথাই জানবো আজকের ফিচারে।

মস্তিষ্কের ক্ষতি

যে ৮ টি জিনিস আপনার মস্তিষ্কের ক্ষতি করছে

১। স্ট্রেস

স্ট্রেস মস্তিষ্কের উপর প্রভাব ফেলে। স্ট্রেসের কারণে মস্তিষ্কে করটিকোস্টেরয়েড নামক যৌগ নিঃসৃত হয়। এই হরমোন নিউরনের উপর প্রভাব বিস্তার করে এবং নিউরনকে স্নায়বিকভাবে ক্ষতিগ্রস্থ প্রবণ করে তোলে। আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয়ের করা গবেষণা মতে নিয়মিত স্ট্রেসের মধ্যে থাকলে মানুষের মস্তিষ্কের পরিবর্তন হয় এবং এর ফলে স্বল্প মেয়াদী স্মৃতি নষ্ট হয়।

২। ধূমপান

স্বাস্থ্যের উপর ধূমপানের ক্ষতিকর প্রভাব আছে, কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়ে মস্তিষ্কের উপর। ধূমপানের ফলে শুধু মস্তিষ্কে রক্তের প্রবাহ কমে যায় তাই নয় বরং অঙ্গের মেরামতের কাজকে ধীর গতির করে দেয় এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে।

মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ৮ টি কারণ

৩। অ্যালকোহল

রুতগর বিশ্ববিদ্যালয়ের করা গবেষণায় জানা যায় যে, মধ্যম থেকে বেশি মাত্রায় অ্যালকোহল সেবন করলে মস্তিষ্কের গঠনগত অখন্ডতা নষ্ট হয় এবং মস্তিষ্কের কোষের উৎপাদনকে ৪০ শতাংশ কমিয়ে দেয়।

৪। কম ঘুম

আপনি যদি নিদ্রাহীন রাত যাপন করেন তাহলে আপনার মস্তিষ্কের কাজের উপর প্রভাব পড়বে। এটা শুধু আপনার চেতনার উপরই প্রভাব ফেলবেনা আপনার ফোকাসের ক্ষমতা, মনে রাখা এবং মেজাজের ওপরেও প্রভাব ফেলবে।

৫। ব্যায়াম না করা

ব্যায়াম করলে স্ট্রেস কমে এবং সংবহনের উন্নতি ঘটে। ব্যায়াম না করলে হরমোনের উৎপাদন এবং অন্য ক্ষতিকর রাসায়নিকের পরিমাণ বৃদ্ধি পায় শরীরে। জ্ঞানীয় দক্ষতা এবং স্মৃতি হ্রাসের প্রবণতা দেখা যায়।

৬। জাঙ্ক ফুড

জাঙ্ক ফুড অন্ত্রের স্বাস্থ্যকর ব্যাকটেরিয়াকে পাল্টে দেয় যা মস্তিষ্কের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। এর ফলে শুধু মেজাজের উপরই প্রভাব পরেনা আপনার আচরণকেও পরিবর্তন করে দিতে পারে, উদ্বিগ্নতা বৃদ্ধি করে, বিষণ্ণতার ঝুঁকি বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি দুর্বল করে দেয়।

৭। কীটনাশক

আমরা যে ফল ও সবজিগুলো কিনি তার বেশীরভাগেই প্রচুর কীটনাশক থাকে। মস্তিকের উপর কীটনাশকের প্রভাব আছে যার ফলে নিউরনের মৃত্যু হয়। দীর্ঘ সময় যাবৎ কীটনাশক গ্রহণ করলে পারকিনসন্স ডিজিজ হতে পারে।

৮। বায়ু দূষণ

নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের করা গবেষণায় জানা গেছে যে, ঘরের ও বাইরের উভয় ধরনের বায়ু দূষণের ফলেই শ্বাসনালীতে ইনফ্লামেশন হতে পারে, যার কারণে মস্তিষ্কের কোষের মৃত্যু হয়।

সূত্র: দ্যা হেলথ সাইট

অন্যরা যা খুঁজছেঃ অগ্র মস্তিষ্ক, অলস মস্তিষ্ক, অলস মস্তিষ্ক শয়তানের, কম্পিউটারের মস্তিষ্ক, কৃত্রিম মস্তিষ্ক, গর্ভে মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, বড় মস্তিষ্ক, বড় মস্তিষ্ক দেখা, বড় মস্তিষ্ক যুক্ত, বিকৃত মস্তিষ্ক, মন ও মস্তিষ্ক, মস্তিষ্ক, মস্তিষ্ক এবং, মস্তিষ্ক ও, মস্তিষ্ক কি, মস্তিষ্ক কিভাবে কাজ করে, মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ, মস্তিষ্ক ক্যান্সার, মস্তিষ্ক টিউমার, মস্তিষ্ক থেকে, মস্তিষ্ক দেখা, মস্তিষ্ক দেখা যায়, মস্তিষ্ক প্রণীরাজ্যে, মস্তিষ্ক প্রণীরাজ্যে বৃহত্তম, মস্তিষ্ক প্রসূত, মস্তিষ্ক বিকৃতি, মস্তিষ্ক বৃদ্ধি, মস্তিষ্ক বৃদ্ধি সম্পূর্ণ, মস্তিষ্ক ভাল রাখার উপায়, মস্তিষ্ক ভালো রাখার উপায়, মস্তিষ্ক ভালো রাখার খাবার, মস্তিষ্ক যুক্ত, মস্তিষ্ক যুক্ত প্রাণীরা, মস্তিষ্ক যে তন্ত্রের অঙ্গ, মস্তিষ্ক রক্তক্ষরণ, মস্তিষ্ক রোগ, মস্তিষ্ক সুস্থ রাখতে, মস্তিষ্ক সুস্থ রাখার উপায়, মস্তিষ্কে টিউমার, মস্তিষ্কে রক্তক্ষরণ, মস্তিষ্কে রক্তক্ষরণের, মস্তিষ্কের, মস্তিষ্কের অংশ, মস্তিষ্কের উন্নতি, মস্তিষ্কের ওজন, মস্তিষ্কের ওজন কত, মস্তিষ্কের কাজ, মস্তিষ্কের কোন, মস্তিষ্কের ক্ষমতা, মস্তিষ্কের খাবার, মস্তিষ্কের গঠন, মস্তিষ্কের ছবি, মস্তিষ্কের টিউমার, মস্তিষ্কের বিবর্তন, মস্তিষ্কের বিভাগ, মস্তিষ্কের ব্যবহার, মস্তিষ্কের ব্যাবহার, মস্তিষ্কের ব্যায়াম, মস্তিষ্কের রোগ, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি, মানব মস্তিষ্ক, মানুষের মস্তিষ্ক, মেয়েদের মস্তিষ্ক,

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং কিভাবে করা হয় এবং নিজেকে কিভাবে অতি দ্রুত চিকন করা যায় সেই বিষয়ে লেখা হয়েছে এবং সহজে প্রাকৃতিক উপায়ে slim বা চিকন হওয়ার টিপস গুলো সহজ ভাবে তুলে ধরা হয়েছে।

কিভাবে চিকন হওয়া যায়

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.