সুন্দর ও সুস্থ ত্বকের জন্য প্রয়োজন ত্বকের সঠিক পরিচর্যা। আর ত্বক পরিষ্কার রাখতে ফেসিয়ালের কোনো বিকল্প নেই। তবে আমরা অনেকেই জানি না কোন ফেসিয়ালটি আমাদের ত্বকের জন্য প্রয়োজন এবং এর সঠিক নিয়ম কী। আমাদের ত্বক অনেক সংবেদনশীল। তাই না জেনে ফেসিয়াল করা একদমই ঠিক না।
মুখে ফেসিয়াল করার ৭টি কৌশল জেনে নিন
অনেক সময় ফেসিয়াল করার পর ত্বক নাজুক হয়ে পড়ে। জেনে নিন ফেসিয়াল করার পর কী নিয়ম মেনে চললে ত্বকের ক্ষতি হবে না। ত্বক থাকবে সতেজ, প্রাণবন্ত ও উজ্জ্বল। জানাচ্ছেন গ্লোরিয়াস বিউটি কেয়ার অ্যান্ড স্পার রূপ বিশেষজ্ঞ সান্ত্বনা রহমান
স্টিম বাথ –
অনেকেই স্টিম বাথ নেন; কিন্তু ফেসিয়াল করার পর পরই স্টিম বাথ করা যাবে না। কেননা ত্বকের উজ্জ্বলতা আনার জন্য অনেক ফেসিয়ালেই স্টিম ব্যবহার করা হয়। তাই আবার স্টিম বাথ নিলে ত্বকের উজ্জ্বলতা কমে যেতে পারে।
ফেসওয়াশ বা সাবান –
ফেসিয়াল করার সময় যদি ব্লিচ ক্রিম ব্যবহার করা হয়, তবে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে সাবান বা ফেসওয়াশ মুখে ব্যবহার করা যাবে না। কারণ ব্লিচ ক্রিমের সঙ্গে সাবান বা ফেসওয়াশ মিশে ত্বকের ক্ষতি করতে পারে। এ ছাড়া ব্লিচ ক্রিম মুখের লোমের রং পরিবর্তন করে; তাই সাবান ব্যবহার করলে রংটা লোমে বসবে না।
ম্যাসাজ –
ত্বক যদি পাতলা ও গায়ের রং ফরসা হয়, তাহলে ফেসিয়ালের পর পরই ম্যাসাজ করলে ত্বকে অনেক সময় লালচে মতো দাগ পড়ার আশঙ্কা থাকে। ফেসিয়াল করার তিন দিনের মধ্যে কোনো ধরনের ম্যাসাজ করবেন না।
ঘরোয়া মাস্ক –
সবজি বা ফলের খোসা (কমলালেবু) দিয়ে বানানো মাস্ক লাগাবেন না। অধিকাংশ খোসাতে থাকে আলফা হাইড্রক্সি এসিড, সঙ্গে ভিটামিন-এ, এই উপাদানগুলো ত্বকে লালচে ভাব আনে। তাই ফেসিয়াল করার পর দু-তিন দিন মাস্ক লাগাবেন না।
