১০ মিনিটে উজ্জ্বল দীপ্তিময় ত্বক পাওয়ার চটজলদি কৌশল শিখে নিন

বাইরে যাবেন অথচ চেহারা কেমন মলিন দেখাচ্ছে? ত্বকের অনুজ্জ্বলতা আপনার সুন্দর সাজগোজও মলিন করে দেবে। সব সময় রূপচর্চা করার মতো দীর্ঘ সময় আমাদের হাতে থাকে না। মাত্র ১০ মিনিট সময় ব্যয় করলেই আপনি পেতে পারেন উজ্জ্বল, কোমল ও প্রাণবন্ত ত্বক।

ত্বক

১০ মিনিটে উজ্জ্বল দীপ্তিময় ত্বক পাওয়ার চটজলদি কৌশল

উপকরণ –
– চন্দনগুঁড়ো,
– চালের আটা,
– মসুরডাল গুঁড়ো বা বাটা,
– চা পাতা,
– গোলাপজল,
– গরমপানি।

ফর্সা ত্বক পেতে সকাল বেলা করুন এই ছোট্র কাজ

প্যাক তৈরি করুন –

প্যাক তৈরি করতে আপনি মসুরডালের গুঁড়ো বা মসুরডাল বেটে নিয়ে ব্যবহার করতে পারেন। একটি বাটিতে ১ চা চামচ মসুরডাল গুঁড়ো বা বাটা, চন্দনগুঁড়ো ১ চা চামচ, চালের আটা আধা চা চামচ, চা পাতা আধা চা চামচ, সামান্য গোলাপজল ও পরিমাণমতো ফুটন্ত গরমপানি একসাথে ভালো করে মেশান। ঠান্ডা না হওয়া পর্যন্ত চামচ দিয়ে নাড়তে থাকুন।

ত্বক ফর্সা করার প্যাক ব্যবহারবিধি –

ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটি মুখ, গলা ও ঘাড়ে লাগান। পাঁচ মিনিট অপেক্ষা করুন। এবার আলতো হাতে মাসাজ করুন পাঁচ মিনিট। এরপর স্বাভাবিক তাপমাত্রার পানিতে ত্বক ধুয়ে ফেলুন। ফলাফল দেখে নিজেই চমকে যাবেন।

এই প্যাক পুরো শরীরেও ব্যবহার করতে পারেন। অনুপাত অনুযায়ী উপকরণের পরিমাণ বাড়িয়ে নিন। এই প্যাকটি যেকোনো ধরনের ত্বকের উপযোগী। তাই ব্যবহার করতে পারেন নির্দ্বিধায়।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

ত্বকের

ত্বকের যত্নে মিষ্টি কুমড়া

হয়তো অনেকেই আর্টিকেলের শিরোনাম দেখে অবাক হচ্ছেন, ভাবছেন রান্না ঘরের মিষ্টি কুমড়াকে নিয়ে আবার রূপচর্চায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.