সিঙ্গাড়া দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে বহুল ব্যবহৃত একধরণের ভাজা নাস্তা (হিন্দি নাম “সামোসা”) যার ত্রিকোণ বা পিরামিড আকৃতির খোলসের মধ্যে নানা রকম পুর ভরা থাকে। সাধারণত নোনতা হয় (তবে মিষ্টি ক্ষীরের সিঙাড়া ব্যতিক্রম। সিঙ্গাড়া চায়ের সঙ্গে গরম গরম পরিবেশন করা হয়, সঙ্গে থাকে কোনো রকম চাটনি। যেমন:-(তেঁতুলের চাটনি)(টমেটোর চাটনি)। পুর সাধারণত আলু মটর ও বিভিন্ন সবজির তরকারি হয় তবে মাংসের কিমা বা মাছের-ও পুর হয় (আর ক্ষীরের সিঙ্গাড়ার ক্ষেত্রে পুর মিষ্টি ক্ষীর দিয়ে তৈরি করা হয়)।
সিংগারা বানানোর পদ্ধতি
ভারতীয় উপমহাদেশের বাইরে যুক্তরাজ্য, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং আমেরিকাতে এখন “সামোসা”র জনপ্রিয়তা ক্রমবর্ধমান। আরবরা একে বলে সাম্বোসা বা সাম্বোসাক (“Samboosa” বা sambusac), আর ফরাসিরা বলে সামৌসা।
ইফতারে সিঙ্গাড়া খেতে চান? একটু সময় বের করে নিজেই ঘরেই তৈরি করে ফেলুন। গ্যারান্টি দিয়ে বলছি, এগুলোর স্বাদ দোকানের চাইতে অনেক বেশি মজাদার। চলুন তাহলে জেনে নিন খুব সহজে ঝটপট সিঙ্গাড়া Samosa তৈরির সবচাইতে সহজ রেসিপিটি। এর চাইতে সোজাভাবে সিঙ্গাড়া তৈরি করা যায় না।
ডো এর জন্য লাগবে –
ময়দা – ২ কাপ
কালজিরা ১/২ চা চামচ
তেল ২ টেবিল চামচ
লবণ ১/২ চা চামচ
বেকিং পাউডার ১ চা চামচ
– সব উপকরণ একসাথে মিশিয়ে নিন। পানি দিয়ে শক্ত ডো তৈরি করুন। রুটির ডো-এর মতো ডো হবে। ১ ঘণ্টা ঢেকে রাখুন।
পুরের জন্য লাগবে –
আলু – ৩-৪ টি
পাঁচফোড়ন ১/২ চা চামচ
পেঁয়াজ কুচি ১ কাপ
কাঁচা মরিচ কুঁচি স্বাদমতো
কাঁচা বাদাম ২ টেবিল চামচ
মটর / ছোলা সিদ্ধ ১/২ কাপ
গরম মশলা ২ চা চামচ
তেজপাতা ১-২ টি
তেল ৩ টেবিল চামচ
লবণ পরিমানমতো
চাট মসলা ও ধনিয়া পাতা কুচি (ইচ্ছা)
প্রণালি –
– আলু খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিন, বাদাম কিছুক্ষন ভিজিয়ে রাখুন। প্যানে তেল গরম করে পাঁচফোড়ন দিন। এবার পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ ভাজা Fry onion হয়ে গেলে মশলা দিয়ে দিন।
– মশলা ভালো করে কষিয়ে নিন। আলু, বাদাম ও পানি পরিমানমতো দিয়ে ঢেকে দিন। আলু সিদ্ধ হয়ে আসলে মটর দিয়ে দিন। ঝোল মাখা মাখা হয়ে আসলে নামিয়ে নিন। চাট মসলা ও ধনে পাতা দিয়ে দিন।
– ডো থেকে ছোট ছোট লেচি কেটে বেলে নিন। ছুরি দিয়ে অর্ধেক করে কেটে নিন। এবার একটা অর্ধেক অংশ কোনের মত পেঁচিয়ে নিন। কোনের মাঝে ঠাণ্ডা পুর দিয়ে মুখটা চেপে বন্ধ করে দিন। ব্যাস, তৈরি আপনার সিঙ্গাড়া Samosa ।
– ডুবো তেলে ভাজতে হবে। তেল মৃদু আঁচে অনেকটা সময় গরম করে নিন। আঁচ বেশি হলে সিঙ্গারা Samosa বেশি বাদামি Brown হয়ে যাবে।
– তিনটি করে সিঙ্গাড়া Samosa মৃদু আঁচে ১৫-২০ মিনিট ভাজুন। হালকা বাদামি Brown ও মচমচে হলে নামিয়ে নিন।
সুত্রঃ প্রিয় লাইফ
