চুলের যত্ন নেবে ডিম, জেনে নিন কিছু ঘরোয়া প্যাক সম্বন্ধে

চুলের যত্নে ডিমের উপকারিতা সকলেরই জানা। ডিমের মধ্যে থাকা প্রোটিন চুলের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। ডিমের সাদা অংশ বা ডিমের কুসুম। রুক্ষ চুল সিল্কি করতে, ঘন করতে দুটোই দারুণ উপকারী। জেনে নিন ডিমের কিছু ঘরোয়া প্যাক।

চুলের যত্ন নিতে ডিম

চুলের যত্নে কয়েকটি ঘরোয়া টিপস অবশ্যই দেখবেন

চুল ঘন করতে ডিম –

একটা ডিমের সাদা অংশের সঙ্গে এক চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। এক সঙ্গে ঘন করে ফেটিয়ে নিন। স্ক্যাল্প ও চুলে ভাল করে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট পর প্রথমে ঠান্ডা জলে ধুয়ে তারপর শ্যাম্পু করে নিন।

চুল সিল্কি করতে ডিম –

এক কাপ দইয়ের সঙ্গে একটা ডিমের কুসুম মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এই প্যাক চুলে লাগিয়ে ২০ মিনিট রাখুন। ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। চুল থেকে আঁশটে গন্ধ বেরোলে হালকা শ্যাম্পু করে নিন।

কন্ডিশনার হিসেবে ডিম –

একটা ডিমের কুসুমের সঙ্গে এক টেবিল চামচ অলিভ অয়েল মেশান। ভাল করে ফেটিয়ে নিন। এর সঙ্গে হালকা গরম জল মিশিয়ে পাতলা করে নিন। চুল শ্যাম্পু করার পর এই কন্ডিশনার গোটা চুলে লাগান। চুলের ডগা বেশি শুষ্ক হয়ে যায়। তাই ডগায় ভাল করে লাগাবেন। কিছুক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

 

রুক্ষ চুলের প্যাক ডিম –

একটা ডিমের কুসুমের সঙ্গে এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ দই, আধ চা চামচ নারকেল তেল বা আমন্ড তেল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাক চুলে ভাল করে লাগান। দু’ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। এই প্যাক লাগালে চুল নরম হবে।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

চুল পড়া

চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায় জেনে নিন

বর্তমান সময়ে চুলের সমস্যায় কম বেশি আমরা প্রত্যেকে ভুগি। চুল(Hair) পড়ে যাওয়ার সমস্যা এখন প্রায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.