চুলের যত্নে করলা

করলা (করল্লা, উচ্ছা, উচ্ছে) এক প্রকার ফল জাতীয় সবজি। ইংরেজিতে একে Balsam pear, alligator pear, bitter gourd, bitter melon, bitter cucumber ইত্যাদি বলা হয়। করলা গাছের বৈজ্ঞানিক নাম Momordica charantia যা Cucurbitaceae পরিবারভুক্ত এক প্রকার লতা জাতীয় উদ্ভিদ। এছাড়া ওকিনাওয়ার আদি ভাষা থেকে উদ্ভূত ‘গয়া'[১] এবং সংস্কৃত থেকে উদ্ভূত ‘কারাভেলা’ নাম দুটিও ইংরেজি ভাষায় প্রচলিত। করলার আদি নিবাস ভারতীয় উপমহাদেশ, যা ১৪শ শতাব্দিতে চীনে নিয়ে যাওয়া হয়েছিল

করলা

চুলের যত্নে করলা

পুষ্টিকর হওয়ার কারণে ভাতের সাথে ভাজা করলা অনেকেরই খুব পছন্দের খাবার। কিন্তু হয়তো অনেকেরই জানা যেই যে চুলের যত্নেও করলার জুড়ি নেই। খুশকি দূর করা, চুল পড়া কমানো, চুলকে আরো ঘন কালো করে তোলা এবং চুলের আগা ফেটে যাওয়ার সমস্যা থেকে রেহাই পেতে করলার তুলনা নেই। জেনে নিন চুলের যত্নে করলার ব্যবহারের কিছু পদ্ধতি।

চুলকে ঘন কালো করতে
অনেকেরই চুল পুষ্টির অভাবে কিংবা অযত্নে একটু লালচে হয়ে যায়। চুলকে ঘন কালো করার জন্য ব্যবহার করতে পারেন করলা।

যা লাগবে-

৬ টেবিল চামচ খাটি নারিকেল তেল

১ টি ছোট করলা

পদ্ধতি

– প্রথমে চুলার আঁচ ছোট করে নারিকেল তেল হালকা গরম করে নিন।

– এবার করলা ছোট ছোট টুকরা করে নারিকেল তেলে দিয়ে দিন।

– অল্প আচেই করলাটাকে ভেজে গাঢ় বাদামী রঙ হয়ে যাওয়া পর্যন্ত ভাজুন।

– চুলা থেকে নামিয়ে ভাজা করলাগুলোকে চিপে নারিকেল তেল বের করে নিন।

– তেলটা হালকা গরম থাকা অবস্থায় মাথার তালুতে ৫ মিনিট ম্যাসাজ করুন।

– ৪৫ মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

– সপ্তাহে দুইবার ব্যবহার করুন।

চুলের আগা ফেটে যাওয়া রোধ করতে
অনেকেই করলার তিতা ভাবটা কমানো জন্য করলা চিপে রস ফেলে দেন। চুলের আগা ফেটে যাওয়ার রোধ করার জন্য এই করলার রসটি খুব সহজেই ব্যবহার করতে পারেন। করলার রস পুরো মাথায় মেখে ৪৫ মিনিট রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। আগা ফাটা রোধ এবং মসৃণ চুলের জন্য সপ্তাহে দুইবার ব্যবহার করুন।

চুল পড়া এবং স্ক্যাল্প পিম্পল কমাতে
চুল পড়ে টাক হয়ে যাওয়া এবং স্ক্যাল্প পিম্পলের সমস্যায় যারা ভুগছেন তারা চুল করলার রস ব্যবহার করতে পারেন। চুল পড়া এবং স্ক্যাল্প পিম্পল কমাতে করলা ব্যবহারের পদ্ধতি এবং উপকরণ জেনে নিন।

১/২ কাপ করলার রস

১/২ কাপ টক দই

২ টেবিল চামচ লেবুর রস

পদ্ধতি

– করলার রস, টক দই এবং লেবুর রস মিশিয়ে নিন।

– মাথার তালু থেকে চুলের আগা পর্যন্ত পুরো চুলে লাগিয়ে ৫ মিনিট ম্যাসাজ করুন।

– ৪৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। প্রয়োজনে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে পারেন।

– সপ্তাহে দুইবার এই প্যাক ব্যবহার করুন।

ছবি – ওকেজন ডট কম

লিখেছেন – নুসরাত শারমিন

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং কিভাবে করা হয় এবং নিজেকে কিভাবে অতি দ্রুত চিকন করা যায় সেই বিষয়ে লেখা হয়েছে এবং সহজে প্রাকৃতিক উপায়ে slim বা চিকন হওয়ার টিপস গুলো সহজ ভাবে তুলে ধরা হয়েছে।

কিভাবে চিকন হওয়া যায়

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.