রূপচর্চায় লেবু

রূপচর্চায় কত কিছুই তো ব্যবহার করা হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আপনার রান্না ঘরে থাকা লেবু এক্ষেত্রে কতটা উপকারে আসতে পারে? ওজন কমানো থেকে শুরু করে ত্বকের বিভিন্ন সমস্যায় ব্যবহার করতে পারেন এই লেবু। ‘লেবু’(Lemon) হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন সি, মিনরেল্‌স এবং এন্টিঅক্সিডেন্টের বিশাল উৎস যা ত্বক, চুল এবং নখের অবস্থার উন্নতি করে এগুলোকে আরও আকর্ষনীয় করে তোলে। তাহলে আসুন আজ জেনে নেয়া যাক রূপচর্চায় লেবু এর গুণ সম্পর্কে।রূপচর্চায় লেবু

রূপচর্চায় লেবু

রূপচর্চায় লেবু ০১ঃ ব্রণ সারাতে এবং ব্ল্যাকহেডস কমাতে লেবু খুবই উপকারী। যেসব জায়গায় ব্ল্যাকহেডস রয়েছে সেখানে মধু এবং লেবুর রস মিশিয়ে লাগান। ১০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে ব্রণ যদি খুব বেশি হয় এবং মুখে বা ব্রণের জায়গায় ঘা থাকে তাহলে লেবুর রস ব্যবহার করবেন না।

রূপচর্চায় লেবু ০২ঃ অতিরিক্ত ওজন কমাতে লেবু খুব উপকারী। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে পেকটিন ফাইবার যা ক্ষুধা কমায়। প্রতিদিন সকালে এক টুকরো লেবু এবং কয়েক ফোঁটা ‘মধু’(Honey) হালকা গরম পানিতে মিশিয়ে পান করুন। এটি পেটের চর্বি কমাতেও সহায়ক।

রূপচর্চায় লেবু ০৩ঃ লেবুর সাহায্যে খুব সহজেই বাসায় বসে বানিয়ে নিতে পারেন টিথ হোয়াইটনার। একটি বাটিতে কয়েক ফোঁটা লেবুর রসের সাথে বেকিং পাউডার মিশিয়ে নিন। মিশ্রণটিতে কিছুটা বুদবুদের সৃষ্টি হবে। এই মিশ্রণটি তুলোর সাহায্যে দাঁতে লাগান। এক মিনিট পর শুধু ব্রাশ দিয়ে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। এটি ১ মিনিটের বেশি কখনোই রাখবেন না। এর বেশি রাখলে লেবুতে থাকা শক্তিশালী এসিড দাঁতের এনামেল ক্ষয় করতে পারে।

রূপচর্চায় লেবু ০৪ঃ ‘তৈলাক্ত ত্বক’(Oily skin) থেকে রক্ষা পেতে ব্যবহার করতে পারেন লেবুর রস। ঘুমাতে যাওয়ার আগে তুলোর সাহায্যে লেবুর রস মুখে লাগান এবং পরদিন সকালে উঠে ধুয়ে ফেলুন। চাইলে দিনেও করতে পারেন।

রূপচর্চায় লেবু ০৫ঃ চুল হাইলাইট করতে সবচেয়ে সহজ এবং সুলভ উপায় হচ্ছে লেবু। চুলের যে অংশ হাইলাইট করতে চান সেখানে লেবুর রস মেখে এক ঘণ্টা সূর্যের আলোতে বসে থাকুন। মাঝে মাঝে চুলটা আঁচড়ে নিন। সপ্তাহে একবার এটি করুন এবং এটি করার ২ দিনের মধ্যে চুলে শ্যাম্পু করবেন না। ধীরে ধীরে চুল ন্যাচারালী হাইলাইট হবে।

রূপচর্চায় লেবু ০৬ঃ ব্রণের দাগ থেকে মুক্তি পেতে লেবু হতে পারে কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান। লেবুর রসে থাকা সাইট্রিক এসিড মুখের দাগ দূর করে স্কিন টোন সমান এবং উজ্জ্বল করে।

রূপচর্চায় লেবু ০৭ঃ ঠোঁট ফাটা রোধ করতেও ব্যবহার করতে পারেন লেবুর রস। রাতে ঘুমানোর আগে লেবুর রস ঠোঁটে লাগিয়ে সকালে ধুয়ে ফেলুন। লেবুর রস ঠোঁটের মরা কোষ দূর করে ঠোঁটকে নরম করে।

রূপচর্চায় লেবু ০৮ঃ নখ ভাঙ্গা রোধ করতে এবং নখ শক্ত করতে লেবুর জুড়ি নেই। ৩ চা চামচ অলিভ অয়েল এবং ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নখে লাগান। এটি নখকে শক্ত করার সাথে সাথে নখের হলদে ভাব দূর করে।

রূপচর্চায় লেবু ০৯ঃ খুশকি দূর করতে ব্যবহার করা যেতে পারে লেবু। নারিকেল তেল, অলিভ অয়েল, মধু এবং লেবুর রস একসাথে মিশিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। এরপর গরম তোয়ালে মাথায় পেঁচিয়ে রাখুন। এক ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।

রূপচর্চায় লেবু ১০ঃ কনুইয়ের কালো দাগ দূর করতে সেখানে লেবুর রস ঘষুন। ভালো ফল পাবেন।

লেবুর কিছু ফেইস মাস্কঃ

– ১ চামচ মধু, এক চা চামচ লেবুর রস এবং কয়েক ফোঁটা আমণ্ড অয়েল ভালো ভাবে মিশিয়ে মুখে এবং ঘাড়ে মাখুন। এটি খুব ভালো এন্টিরিঙ্কেল মাস্ক হিসেবে কাজ করে।

– লেবুর রস, মধু এবং অলিভ অয়েল সমান পরিমাণে মিশিয়ে মুখে লাগান। এই মাস্ক ত্বকের শুষ্কভাব কমিয়ে ত্বক কে ময়েশ্চারাইজ করে।

– ২ চামচ চিনি এবং অর্ধেক লেবুর রস মিশিয়ে মুখে ঘষুন। এটি রুক্ষ এবং নিষ্প্রাণ ত্বকের জন্য খুব ভালো স্ক্রাব হিসেবে কাজ করে।

– ১ চা চামচ লেবুর রস এবং ডিমের সাদা অংশ ভালো মতো মিশিয়ে মুখে লাগান। শুকালে ধুয়ে ফেলুন। এই মাস্কটি ত্বকের অতিরিক্ত তেল কমিয়ে ত্বককে নরম এবং ‘উজ্জল’(Bright) করে।

সতর্কতাঃ

– লেবুর রস মুখে ব্যবহার করলে বাইরে যাওয়ার আগে অবশ্যই নিয়মিত সানস্ক্রিন লাগাতে হবে।

– লেবুর রস লাগালে যদি মুখে জ্বালা অনুভব করেন তাহলে ব্যবহার করা বন্ধ করে দিবেন।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

অ্যালোভেরা

সৌন্দর্য চর্চায় অ্যালোভেরা

ত্বক গ্লো করা, সজীব রাখা, চুল পড়া রোধ করা, চুল ঘন ও লম্বা করা এসব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.