রোদে পোড়া দাগ ত্বক থেকে দূর করার ৬টি ঘরোয়া পদ্ধতি

গ্রীষ্মের তীব্র রোদে ঘর থেকে বাইরে পা ফেলাই দায়। দরজা খুলে এক পা বের হলেই ত্বক যেন পুড়ে যায়।তাই বলে কি বাইরে যাওয়া বন্ধ করা সম্ভব ? ফলাফল ত্বক পুড়ে কালো হয়ে যাওয়া।তবে সমস্যা যেমন আছে, তার সমাধানও আছে । আজ ‘সানট্যান’(Santan) সমস্যার কিছু ঘরোয়া সমাধান নিয়েই আলোচনা করব।ত্বক

রোদে পোড়া দাগ ত্বক থেকে দূর করার ৬টি ঘরোয়া পদ্ধতি

টকদই ও টমেটো

টকদই এবং টমেটো দুটোতেই প্রাকৃতিক ব্লিচিং উপাদান আছে। এজন্য সানট্যান দূর করতে এদের জুড়ি নেই। এক টেবিল চামচ টকদই আর এক টেবিল চামচ টমেটো বাটা একসাথে মিশিয়ে মুখে ও গলায় লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ভালো করে ধুয়ে ফেলুন। একটানা সাতদিন করলেই দেখবেন ট্যান তো দূর হয়েছেই, সেই সাথে ত্বকের রংও কিছুটা হালকা হয়ে গেছে।

বেসন, লেবুর রস ও টকদই

বেসন প্রাকৃতিকভাবে ‘ত্বক’(Skin) পরিষ্কার করে। আর লেবুর রস এবং টকদই ব্লিচিং এর মাধ্যমে ত্বকের রঙ হালকা করে। ফলে এই প্যাকটি নিয়মিত ব্যবহারে সানট্যান দূর হওয়ার সাথে সাথে ত্বকে লেগে থাকা ধুলো-ময়লা সাফ হয়ে যাবে। এর জন্য এক চা চামচ বেসন, এক চা চামচ টকদই ও এক চা চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে ট্যানড ত্বকের উপর লাগিয়ে রাখতে হবে ২০ থেকে ২৫ মিনিট। তারপর ভালো করে ধুয়ে ফেললেই হবে । ভালো ফল পেতে সপ্তাহে অন্তত তিনদিন ব্যবহার করতে হবে ।

মসুর ডাল বাটা , টকদই ও হলুদ

এই তিনটি উপাদানই ত্বকের রঙ হালকা করে। ফলে এদের নিয়মিত ব্যবহারে অনেক কড়া ট্যানও আস্তে আস্তে দূর হয়ে যায়। এক টেবিল চামচ মসুর ডাল বাটা নিন। এর সাথে মিশান এক চামচ ‘টক দই’(sour yogurt) ও এক চিমটি হলুদ গুঁড়ো । এবার এই প্যাকটি মুখে লাগিয়ে রাখুন আধা ঘন্টা। এরপর ভালো করে মুখ ধুয়ে ফেলুন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন। হলুদ গুঁড়োটা যেন খাটি হয়। বাজারের যেনতেন নকল হলুদ গুঁড়ো ব্যবহারে উল্টো ফল হতে পারে।ত্বক

চন্দন , বেসন ও লেবুর রস

এক চা চামচ চন্দনের গুঁড়ো , এক চা চামচ বেসন আর এক চা চামচ লেবুর রস ভালো করে মশিয়ে মুখে ও গলায় লাগিয়ে রাখুন ২০ থেকে ২৫ মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ট্যান আস্তে আস্তে কমে যাবে।

অ্যালোভেলা জেল ও লেবুর রস

এক চা চামচ অ্যালোভেরা জেলের সাথে হাফ চা চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। এবার এটি মুখে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। প্যাকটি হালকা শুকিয়ে আসলে হাত দিয়ে আলতোভাবে মিনিট দুই ‘ম্যাসাজ’(Massage) করে মুখ ধুয়ে ফেলুন। একটা বিষয় খেয়াল রাখবেন। এই প্যাকটি দেবার এক ঘন্টার মধ্যে রোদে বের হবেন না বা চুলায় রান্না করবেন না। তাহলে ত্বক আরো পুড়ে যাবে।ত্বক.png

আলুর রস ও লেবুর রস

সমপরিমাণ আলু ও লেবুর রস মিশিয়ে ট্যানড ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ত্বক ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার করে এই প্যাকটি লাগিয়ে দেখুন। ট্যান কমবেই।

আশাকরি আপনার  ডক্টরের অাজকের ত্বক থেকে দাগ দূর করার পোষ্টটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি কিছুটা হলেও ভালো লেগে থাকে তবে ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ

 

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

ত্বকের

ত্বকের যত্নে মিষ্টি কুমড়া

হয়তো অনেকেই আর্টিকেলের শিরোনাম দেখে অবাক হচ্ছেন, ভাবছেন রান্না ঘরের মিষ্টি কুমড়াকে নিয়ে আবার রূপচর্চায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.