গ্রিন টি এর উপকারিতা এবং এটি মজাদার করে তোলার উপায়

গ্রিন টি বললেই অনেকে নাক সিঁটকে থাকেন। অবশ্য এর কিছুটা বিদঘুটে স্বাদই এর পিছনে অনেকখানি দায়ী। তবে গ্রিন টির উপকারিতা এতো বেশি যে এখন ডায়েট প্ল্যানে এটি রাখা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। Green টি খেতে যাতে কিছুটা উৎসাহ পান সে লক্ষ্যেই জানিয়ে দিচ্ছি গ্রিন টির সাত গুণাগুন এবং একে কিছুটা মজাদার করে তোলার উপায়।গ্রিন টি

গ্রিন টি এর উপকারিতা এবং এটি মজাদার করে তোলার উপায়

গ্রিন টি এর সাত গুণাগুন:

(১) গ্রিন টি শরীরের মেটাবোলিজম বাড়িয়ে ফ্যাট ও ওজন কমাতে সহায়তা করে। এছাড়া শরীরকে হাইড্রেটেড রাখতে, একটি হেলদি মেটাবোলিক রেট দিতেও এটি সহায়ক।

(২) অনেকেই ডায়েট কোক কিংবা পানীয়কে Green টির বিকল্প ভাবতে পারেন এবং তবে এটি জেনে রাখা ভালো যে এসব পানীয় মহিলাদের টাইপ-২ ডায়বেটিসের সম্ভাবনা ৭০ শতাংশ বাড়িয়ে দিতে পারে। তাই ডায়েট প্ল্যান এ এসব পানীয় বাদ দিয়ে Green টি রাখাই শ্রেয়।

(৩) গবেষণা অনুযায়ী প্রতিদিন এক কাপ Green টি স্ট্রোকের সম্ভাবনা তিনভাগের একভাগ কমিয়ে আনে।

(৪) যারা বিশেষত কোমরের ফ্যাট কমাতে ইচ্ছুক তাঁদের জন্য Green টি বিশেষ উপকারী। এছাড়া এটি দ্রুত ওজন বৃদ্ধিও প্রতিরোধ করে।

(৫) যারা ওজন কমাতে দৌড়াতে কিংবা হাঁটতে শুরু করেছেন তাঁদের জন্য ভালো খবর হলো Green টি প্রতিদিন বেশিক্ষণ ধরে দৌড়াতে কিংবা হাঁটতে ধৈর্য্য এবং শক্তি ধরে রাখতে সাহায্য করে।

(৬) গ্রিন টি শরীরের বিভিন্ন অংশকে ভেতর থেকে সতেজ করে তোলে এবং সেই সাথে স্মৃতিশক্তি বৃদ্ধিতেও সহায়তা করে।

(৭) রক্তচাপ এবং কোলেস্টোরেল কমাতে Green টি দারুণ ভূমিকা রাখে।

গ্রিন টি’কে মজাদার করে তোলার কিছু উপায়:

গ্রিন টি খেতে না পারার অন্যতম কারণ এর স্বাদ। তাই যারা একেবারেই Green টি খেতে পারেন না তাঁদের জন্য রয়েছে কিছু টিপস যা স্বাদের সাথে স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করবে।

যারা ফ্রুট স্মুদি কিংবা জুস খেতে ভালোবাসেন তারা এর সাথে মিশিয়ে নিতে পারেন দুই টেবিল চামচ Green টি পাউডার। প্রতিদিন সকালের নাস্তায় এটি খেলে উপকার পাওয়া যাবে।

⇒ বাসায় গ্রীল কিংবা বারবিকিউ করা হলে মাংসের জন্য তৈরি মশলার সাথে Green টি পাউডার মিশিয়ে দিন। এটি মাংসের স্বাদে ভিন্নতা তো আনবেই স্বাস্থ্য ভালো রাখতেও রাখবে দারুণ ভূমিকা।

পুডিং খেতে অনেকেই পছন্দ করেন। পুডিং বানানোর সময় কিংবা কেক এর বেকিং এর সময় অল্প একটু Green টি পাউডার যোগ করে ভিন্ন ধরনের এক স্বাদ উপভোগ করতে পারবেন।

সবশেষে মজার এক রেসিপি দিয়ে শেষ করি। আপনি যদি আইসক্রীম বানাতে এবং খেতে ভালোবাসেন তবে বিভিন্ন ফ্লেভার এর সাথে গ্রিন টি ফ্লেভারের আইসক্রীম বানিয়ে দেখুন। স্বাদ, স্বাস্থ্য কোন ব্যাপারেই তবে আর কোন ছাড় নয়!

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং কিভাবে করা হয় এবং নিজেকে কিভাবে অতি দ্রুত চিকন করা যায় সেই বিষয়ে লেখা হয়েছে এবং সহজে প্রাকৃতিক উপায়ে slim বা চিকন হওয়ার টিপস গুলো সহজ ভাবে তুলে ধরা হয়েছে।

কিভাবে চিকন হওয়া যায়

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.