আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ড এর শ্যাম্পু ব্যবহার করে থাকি।অনেক সময় আশানুরূপ ফল পাইনা।তাই ঝলমলে স্বাস্থ্যজ্জল চুলের জন্য ‘প্রাকৃতিক’(Natural) উপাদান দিয়ে নিজের শ্যাম্পু নিজেই বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন।
শ্যাম্পু তৈরি করুন ঘরে বসেই
⇒ দেড় কাপ পানিতে ২টি টি ব্যাগ দিয়ে ১০ মিনিট ফুটাতে হবে।তারপর টি ব্যাগ তুলে এর ভেতর ডাভ সাবান এর কয়েকটি টুকরো দিতে হবে।আধা ঘণ্টা অপেক্ষা করতে হবে যাতে সাবানটা গলে যায়।তারপর গ্লিসারিন মিশিয়ে একটি বোতলে ভরে পরে প্রয়োজন মত ব্যবহার করতে হবে।
⇒ হারবাল শ্যাম্পু বানাতে পারেন।এতে যা যা লাগবে- বেবি শ্যাম্পু ১৫০মিলি. , শুকন হার্ব ১ টেবিল চামচ, পানি ৩০০ মিলি.।পানিতে হার্বগুলো ১০ মিনিট ফুটিয়ে নিতে হবে।তারপর ঠাণ্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে।তারপর বেবি Shampoo মিশিয়ে ছেঁকে নিতে হবে।তৈরি হয়ে গেল হারবাল Shampoo।
⇒ পানি ১ কাপ,লিকুইড সাবান ১ কাপ,এসেনসিয়াল অয়েল আধা চা চামচ এক সাথে মিশিয়ে Shampoo হিসেবে ব্যবহার করা যায়।
⇒ নারকেলের দুধ ১ কাপ,লিকুইড সাবান ৪ টেবিল চামচ, ‘ভিটামিন-ই’(Vitamin-E) অয়েল আধা চা চামচ, এসেনসিয়াল অয়েল ১ চা চামচ,অলিভ অয়েল আধা চামচ (শুষ্ক চুলের জন্য) এক সাথে মিশিয়ে ২০ দিনের মধ্যে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে।
⇒ লেবু বা শশা যে শুধু ত্বকের জন্য উপকারী তা কিন্ত নয়। এই উপাদান ২টি চুলের যত্নেও অসাধারন।খোসা ছাড়া একটি লেবু ও ১টি শশা ভালো ভাবে পিষে নিন।তারপর প্রয়োজন মত ব্যবহার করুন।
⇒ এলোভেরা জেল, ‘লেবুর রস’(Lemon juice) ও কয়েক টুকরা ডাভ সাবান দিয়ে চটপট বানিয়ে ফেলুন ঘরোয়া Shampoo।
⇒ এক চা চামচ বেকিং সোডার সাথে আপনার পছন্দ মত দুই তিন ফোঁটা এসেনসিয়াল অয়েল ও পরিমান মত পানি মিশিয়ে তৈরি করুন ‘শ্যাম্পু’(Shampoo)।
⇒ ডিম ১টি, লেবুর রস ২ টেবিল চামচ, ভিনেগার ১ চা চামচ ,অলিভ অয়েল ৩০ মিলি. ভালো ভাবে মিশিয়ে গোসলের সময় শ্যাম্পুর বদলে ব্যবহার করুন।
⇒ রিঠা সারা রাত ভিজিয়ে রেখে এর পানিটা শ্যাম্পুর বিকল্প হিসেবে ব্যবহার করুন।
⇒ মুলতানি মাটি ২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে ফুলে উঠলে তা ভালো ভাবে মিশিয়ে শ্যাম্পু হিসেবে ব্যবহার করতে পারেন।