
একথা প্রায় সবারই জানা যে, রজঃনিবৃত্তি নারীদের জীবনচক্রের একটি অপরিহার্য পর্যায়। নারীদের ওভারি পরিপূর্ণভাবে কাজ করে মোটামুটি ১২ থেকে ১৫ বছর বয়সসীমার মধ্যেই। তখন তাদের মাসিক ঋতুচক্র শুরু হয়। এ সময় মেয়েদের ওভারির মধ্যে ছোট ছোট ফলিকল থাকে। এদের মাঝে থাকে ওভাম। আর ডিম্বাণু ক্রমেই বড় হতে থাকে।
একপর্যায়ে ফেটে গিয়ে অভিউলেশন ঘটে। প্রতিমাসে এ প্রক্রিয়া চলতে থাকে। যাকে আমরা বলি ঋতুচক্র। এ চক্র ১২-১৫ বছরের মধ্যে শুরু হয়ে ৪০ থেকে ৫০ বছর পর্যন্ত চলে। তারপর বন্ধ হয়ে যায়। ওভারির এ কার্যক্ষমতা হারিয়ে ফেলার ফলে মাসিক বা ঋতুচক্র বন্ধ হওয়ার নাম রজঃনিবৃত্তি । এ সময় মায়েদের বেশ কিছু শারীরিক ও মানসিক পরিবর্তন পরিলক্ষিত হয়।
পরিবর্তন :- মেনোপজের আগে ঋতুস্রাবের পরিমাণ কমে যায়, স্থায়িত্বকাল কমে যায়। মাথার চুল পড়ে, মাথায়-হাতে-পায়ের তলায় তথা সমস্ত শরীরে জ্বালা হতে পারে। বদহজম, উদরাময়, পেট ফাঁপা, বমিভাব দেখা যায়। এ ছাড়া রক্তকাশি, রক্তস্রাব, অর্শ, নাসিকাসহ অন্যান্য স্থান থেকে রক্তস্রাব হয়ে থাকে, সার্ডিক্স ও ইউটেরাসে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যা পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দরকার।
মানসিক পরিবর্তন :- অনেকেই তা মন থেকে মেনে নিতে পারে না, মানসিক অস্থিরতা, ঘুমের ব্যাঘাত, খাদ্যে অনীহা।
এই সমস্যায় প্রথমেই রোগিনীকে ভালোভাবে বোঝাতে হবে যে, রজঃনিবৃত্তি একটা স্বাভাবিক এবং প্রাকৃতিক পরিবর্তন, মানসিকভাবে এ ব্যাপারটা মেনে নিতে পারলেই বহু অংশে ভালো থাকে।তবে রজঃনিবৃত্তি চলাকালে কোন প্রকার সমস্যার জন্য অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়া বাঞ্চনীয়।
স্বাস্থ্য বিষয়ক যেকোন তথ্য ও পরামর্শ পেতে নিয়মিত আপনার ডক্টর হেল্থ সাইটরে সাথে থাকবেন।ধণ্যবাদ
সূত্র:বাংলাসেক্সহেল্থ