কোন ধরনের ফেসিয়াল কখন জেনে নিন

সুন্দর ও সুস্থ ত্বকের জন্য প্রয়োজন ত্বকের সঠিক পরিচর্যা। আর ত্বক পরিষ্কার রাখতে ফেসিয়ালের কোনো বিকল্প নেই। তবে আমরা অনেকেই জানি না কোন ফেসিয়ালটি আমাদের ত্বকের জন্য প্রয়োজন এবং এর সঠিক নিয়ম কী। আমাদের ত্বক অনেক সংবেদনশীল। তাই না জেনে Facial করা একদমই ঠিক না। অনেকেরই ধারণা একবার ফেসিয়াল করেই ফর্সা হয়ে যাবে। আসলে Facial মানুষকে ফর্সা করে না, ত্বক সুস্থ ও পরিষ্কার রাখে। তবে কিছু ফেসিয়াল আছে যা ত্বককে পরিষ্কার করে আর কিছু ফেসিয়াল আছে যা ত্বকের সমস্যা সমাধান করে।ফেসিয়াল

কোন ধরনের ফেসিয়াল কখন জেনে নিন

জেনে নিন কোন ধরনের ত্বকে কেমন Facial করা প্রয়োজন-

গ্লোল্ড Facial

মূলত মধ্য বয়সী নারীদের জন্য এই ফেসিয়াল বেশ কার্যকর। এশিয়া মহাদেশের দেশগুলোতে নারীদের ত্বকে একটু হলুদ আভা থাকে। আর এই Facial এ ধরনের ত্বকে উজ্জ্বল ভাব আনে। ত্বকের পুরোনো লাবণ্য, উজ্জ্ব্বলতা ফিরিয়ে আনতে গোল্ড ফেসিয়ালের জুড়ি নেই।

পার্ল Facial

পার্ল ফেসিয়াল সব ধরনের ত্বকের জন্য প্রযোজ্য, তবে স্পর্শকাতর ত্বকে এই Facial বেশ কার্যকর। একটু বয়স বেশি হলে পার্ল Facial করা উচিত। পার্ল ফেসিয়াল করার পর ত্বকে অফহোয়াইট একটা আভা আসে এবং অনেক দিন দীর্ঘস্থায়ী হয়।

অ্যালোভেরা Facial

অতিরিক্ত শুষ্ক, রাফ বা সেনসেটিভ ত্বকের জন্য অ্যালোভেরা ফেসিয়াল অনেক উপকারী। এটি ব্রণের সমস্যা দূর করে, সানবার্ন ভালো করে, সেই সঙ্গে বয়সের ছাপও লুকিয়ে ফেলে। ত্বকের পরিচর্যার জন্যও অ্যালোভেরা Facial বেশ কার্যকর।

অ্যান্টি-রিংকেল Facial

অতিরিক্ত শুষ্ক ত্বক, যাদের রিঙ্কেল পরার সম্ভাবনা খুব বেশি তারা এই Facial করবেন। বয়স বাড়ার সাথে সাথে চামড়া কুঁচকে যাওয়া, ভাঁজ পড়া বা ঝুলে যাওয়া ইত্যাদি নানা সমস্যা তৈরি হয়। অ্যান্টি-রিংকেল ফেসিয়াল এসব সমস্যা সমাধান করে আপনার ত্বকে মসৃণতা ফিরিয়ে আনবে।

স্কিন টাইটেনিং Facial

ওজন বাড়লে, গর্ভাবস্থা বা বয়সজনিত কারণে আমাদের মুখের চামড়ার স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে ত্বক ঝুলে পড়ার সম্ভাবনা থাকে। বয়স বেড়ে যাওয়ার কারণে ত্বকের টানটান ভাব কমে যায়। এ ক্ষেত্রে স্কিন টাইটেনিং Facial খুবই উপকারী।

অ্যারোমা Facial

অ্যারোমা Facial বিয়ের কনেদের জন্য কার্যকরী। অর্থাৎ যাঁরা কিছু দিন পর বিয়ের কনে সাজতে যাচ্ছেন তাঁদের জন্য এই ফেসিয়াল উপযোগী এবং এই Facial সব ধরনের ত্বকের জন্যই উপযোগী।

পিম্পেল Facial

এই Facial তৈলাক্ত ত্বকের এবং ব্রনে আক্রান্তদের জন্য উপকারী। বড় ছোট সবাই এটা করতে পারেন। নিয়মিত মাসে দুবার এই Facial করলে পিম্পেল আস্তে আস্তে কমে আসবে।

ফ্রুট Facial

বিভিন্ন ফলের ফেসিয়াল আমাদের ত্বকের জন্য খুবই উপকারী যাকে আমরা সাধারণত ফ্রুট Facial বলে থাকি। এই ফেসিয়ালে যে মিক্সড ফ্রুট ক্রিম ব্যবহার করা হয় তা সব ধরনের ত্বকের জন্য ভালো। বিশেষ করে ফ্রুট Facialল ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে। ত্বক টান টান রাখে।

ফেসিয়ালের সঠিক সময়

আমরা অনেকেই মনে করে থাকি, ২৫-৩০ বছরের আগে Facial করা ঠিক না। এ ধারণাটি সম্পূর্ণ ভুল। Facial আমাদের ত্বককে পরিষ্কার ও টান টান রাখে। তাই নিয়মিত Facial করলে বয়সজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে ত্বক পরিষ্কার রাখতে যেকোনো বয়সেই Facial করানো যায়। কিন্তু ট্রিটমেন্ট বেইজ ফেসিয়ালগুলো একটু বয়স হলেই করানো ভালো। সাধারণত ট্র্রিটমেন্ট বেইজ ফেসিয়ালগুলো তিন-চার মাসের হিসেবে করানো হয়। আর ত্বক পরিষ্কার রাখার Facial ১৫ দিন পরপর করলে ভালো হয়।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

চোখের পাপড়ি

চোখের পাপড়ি ঘন ও লম্বা করার অব্যর্থ দুই উপায়

চোখের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয় ঘন ও লম্বা পাপড়ি। যদিও সবার লম্বা ঘন চোখের পাপড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.