টমেটো খাওয়ার অজানা ১৫টি উপকারিতা জেনে নিন

টমেটো। আমাদের নিত্যদিনের খাদ্যতালিকায় সুস্বাদু একটি সবজি। রান্নায় এবং সালাদে টমেটো ছাড়া কল্পনাই করা যায় না । এই tomato এর খুব গুরুত্বপূর্ণ কিছু উপকারিতা রয়েছে, যা আমাদের দেহকে নানা রকম রোগ-ব্যাধি থেকে মুক্ত রাখবে। তো চলুন দেখে নেয়া যাক এই ১৫ টি উপকারিতা, যার জন্য আমাদের tomato খেতে হবে।টমেটো

টমেটো খাওয়ার অজানা ১৫টি উপকারিতা জেনে নিন

১. ক্যানসার প্রতিরোধক: ক্যানসার (cancer) কোষ বিনষ্টকারী প্রাকৃতিক অ্যানটি-অক্সিডেনট এর প্রাকৃতিক উৎস হল টমেটো। তাই ক্যান্সারের ঝুঁকি রোধে খেতে পারেন টম্যাটো।

২. হৃৎপিণ্ডকে শক্তিশালী করা: টমেটোতে রয়েছে প্রচুর আঁশ (fiber) , পটাশিয়াম এবং ভিটামিন সি। হৃদযন্ত্র (heart) কে সুস্থ রাখতে tomato খাওয়ার বিকল্প নেই।

৩. দেহের হাড় মজবুত করে: টমেটো তে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন কে , যা দেহের হাড় (bones) মজবুত করে এবং ভাঙ্গা হাড়কে জোড়া লাগায় দ্রুততার সাথে।

৪. রাতকানা রোগ নিরাময় করে : tomato একজন পূর্ণবয়স্ক মানুষের দৃষ্টিশক্তি (eyesight) বাড়ায়। এতে যে ভিটামিন এ রয়েছে, সেটা রাতকানা রোগ নিরাময় করে ।

৫. চুল পড়া কমায় : টমেটো তে যেই পরিমাণ ভিটামিন এ রয়েছে, সেটা আমাদের চুল পড়া (hair fall) কমায় এবং চুলকে মজবুত করে।

৬. কিডনিতে পাথর জমা রোধ করে : যাদের কিডনিতে (kidney) সমস্যা রয়েছে, তারা আজ থেকেই খাদ্যতালিকায় টমেটো রাখবেন। কারণ হলো, tomato কিডনিতে পাথর জমতে দেয় না।

৭. ওজন কমায় টমেটো : যাদের স্থুলতা নিয়ে চিন্তা, তারা এই প্রাকৃতিক খাদ্য গ্রহণ করতে পারেন। প্রতিদিনের প্রচুর পরিমাণে tomato আমাদের দেহের অতিরিক্ত চর্বি দূর করে এবং দেহে অতিরিক্ত মেদ জমতে দেয় না।

৮. বাতের ব্যথা দূর করে: যাদের বাতের ব্যথা (arthritis) প্রচণ্ড, তারা tomato খাদ্য হিসেবে গ্রহণ করবেন, কারণ এটি বাতের ব্যথা অনেকাংশে দূর করতে সক্ষম।

৯. প্রোস্টেট ক্যানসার প্রতিরোধ: টমেটোতে প্রচুর পরিমানে বেটা-ক্যারোটিন উপাদান আছে, যা পুরুষদের প্রোস্টেট ক্যানসার (prostate cancer) প্রতিরোধে কার্যকরী সাহায্য করে। তাই যাদের প্রোস্টেট গ্রন্থি তে সমস্যা আছে, তারা টমেটোকে উপকারী উপাদান হিসেবে খাদ্যতালিকায় রাখতে পারেন।

১০. ত্বকের সুরক্ষায়: আমাদের দেহের ত্বককে ক্ষতিকর সূর্যরশ্মি, তেজস্ক্রিয় পদার্থ থেকে রক্ষা করতে পারে এই tomato। আর আমরাও পেতে পারি সুন্দর ত্বক (skin) ।

১১.ফুসফুস এবং যকৃতের ক্যানসার প্রতিরোধক: tomato তে উচ্চমাত্রার আঁশ এবং প্রোটিন থাকে, যা ফুসফুস (lung) এবং যকৃতের (liver) ক্যানসার এর ঝুকি কমায়।

১২. উচ্চরক্তচাপ নিয়ন্ত্র্ণ করে: যাদের উচ্চরক্তচাপের (high blood pressure) সমস্যা আছে, তাদের জন্য টমেটো অনেক বেশি ফলদায়ক।

১৩. ডায়াবেটিস নিয়ন্ত্রণে tomato: গবেষণায় দেখা গিয়েছে যে, প্রতিদিন ২৫ গ্রাম tomato খেলে ডায়াবেটিস (diabetes) নিয়ন্ত্রণ করা টা অনেক বেশি সহজ হয়ে যায়। পুরুষদের জন্য ২৫ গ্রাম এবং নারী দের জন্য ৩৫ গ্রাম tomato ফলপ্রসূ। চমৎকার ভাবে দেহের ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে এই টমেটো।

১৪. পানিশূন্যতা রোধে টমেটো: দেহের পানিশূন্যতা (dehydration) রোধের জন্য tomato হচ্ছে প্রাকৃতিক ওষুধের মত । দেহে শক্তি যোগায় এই টমেটো।

১৫.বিষণ্ণতা রোধে: শুনতে অবাক করলেও এটাই সত্যি। tomato আমাদের বিষণ্ণতা (depression) অনেকাংশে কমিয়ে দেয়। শুধু তাই নয়, আমাদের পরিপাকতন্ত্রের এবং ঘুমের সমস্যায় এই টমেটো অনেকটা কার্যকরী।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং কিভাবে করা হয় এবং নিজেকে কিভাবে অতি দ্রুত চিকন করা যায় সেই বিষয়ে লেখা হয়েছে এবং সহজে প্রাকৃতিক উপায়ে slim বা চিকন হওয়ার টিপস গুলো সহজ ভাবে তুলে ধরা হয়েছে।

কিভাবে চিকন হওয়া যায়

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.