সুন্দর ত্বক পেতে সকাল বেলার ১০ মিনিটের ত্বকের যত্ন

ত্বক
সুন্দর ত্বক পেতে সকাল বেলার ১০ মিনিটের ত্বকের যত্ন

পুরো দিন ঝলমলে সুন্দর ত্বক পেতে কার না মন চায়। সারারাত ঘুমানোর পর চোখের নিচে ফোলা ভাব কিংবা রাতে ভালো ঘুম না হলে চোখের নিচে কালো দাগ পড়া খুব স্বাভাবিক। কিন্তু তা নিয়ে তো সারাটা দিন কাটানো যায় না। তাই সকালে মাত্র ১০ টি মিনিট ত্বকের যত্ন নিলে পুরোদিনই ত্বক থাকবে উজ্জ্বল ও সুন্দর।
– প্রথমে খুব ভালো কোনো স্ক্রাবার দিয়ে মুখ ধুয়ে ফেলুন। যদি প্রাকৃতিক কিছু চান তবে চালের গুঁড়ো এবং দুধ মিশিয়ে তা দিয়ে ত্বক স্ক্রাব করে নিন।
– এরপর দু খণ্ড বরফের টুকরো একটি সুতি পাতলা কাপড়ে পেঁচিয়ে নিয়ে তা দিয়ে বরফ না গলা পর্যন্ত আলতো করে ঘষে নিন।
– থুতনি এবং চোয়ালের দিকে বরফ ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে নিন। এরপর একইভাবে গাল ও কপালে ত্বক সংলগ্ন স্থানে ঘষে নিন।
– চোখের নিচের দিকে বরফ ভালো ভাবে সতর্কতার সাথে ঘষে নিন। এতে চোখের নিচের ফোলা ভাব ও কালো দাগ অনেকাংশে দূর হয়ে যাবে।
– এরপর মুখ ভালো করে ধুয়ে নিন এবং ভালো করে ময়েসচারাইজার ও সানস্ক্রিন লাগান। এরপর অন্যান্য প্রসাধনী ব্যবহার করে নিন। দেখবেন পুরো দিন ত্বক উজ্জ্বল থাকবে।
– আরও ভালো ফলাফল চাইলে আগের রাতে ফ্রিজে পানি, লেবুর রস ও গোলাপজল মিশিয়ে নিয়ে বরফ জমিয়ে নিতে পারেন, কিংবা গ্রিন টী দিয়েও বরফ জমাতে পারেন।

স্বাস্থ্য ও রূপচর্চা বিষয়ক যেকোন তথ্য ও পরামর্শ পেতে নিয়মিত আপনার ডক্টর হেল্থ সাইটরে সাথে থাকবেন।ধণ্যবাদ

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

ত্বকের

ত্বকের যত্নে মিষ্টি কুমড়া

হয়তো অনেকেই আর্টিকেলের শিরোনাম দেখে অবাক হচ্ছেন, ভাবছেন রান্না ঘরের মিষ্টি কুমড়াকে নিয়ে আবার রূপচর্চায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.