চোখের ফোলা ভাব দূর করার কিছু সহজ ঘরোয়া উপায়

সুন্দর এক জোড়া চোখ খুব সহজেই নজর কেড়ে নিতে পারে সবার। টানা টানা চোখের চাহনি যে কাউকে কাবু করে ফেলতে পারে নিমিষেই। আর তাই চোখ জোড়াকে সুন্দর করে তোলার জন্য নানান প্রসাধনীর ব্যবহার করেন নারীরা। কিন্তু সেই চোখ জোড়াই যদি হয়ে ওঠে ক্লান্ত ও ফোলা ফোলা? তাহলে পুরো চেহারাতেই ক্লান্তির ছাপ পরবে। রাতে ঘুম কম হওয়ার কারণে, কান্নাকাটি করার কারণে অথবা দূর্বলতার কারণে চোখে ফোলা ভাব চলে আসে। ফলে চেহারার উজ্জ্বলতা কম দেখায় এবং চেহারায় ক্লান্তির ছাপ পড়ে। চোখের ফোলা ভাব দূর করার আছে একটি খুব সহজ উপায়। ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেই চোখের ফোলা ভাব দূর করা সম্ভব। জেনে নিন চোখের ফোলা ভাব ও ক্লান্তি দূর করার সহজ কিছু উপায়।চোখের ফোলা ভাব

চোখের ফোলা ভাব দূর করার কিছু সহজ ঘরোয়া উপায়

১) চোখের ফোলা ভাব দূর করার জন্য চামচ ব্যবহার করতে পারেন। দুটি টেবিল চামচ ফ্রিজে রেখে ঠান্ডা করে ফেলুন। এবার চামচের নিচের অংশ চোখের নিচের ফোলা স্থানে রেখে চোখ বন্ধ করে রাখুন। চামচ গুলো গরম হয়ে গেলে সরিয়ে ফেলে আবার ঠান্ডা চামচ দিন। এভাবে ১৫ মিনিট ঠান্ডা চামচ রাখলে চোখের ক্লান্তি কমে যাবে এবং ফোলা ভাব কমবে।

২) ব্যবহৃত টি ব্যাগও চোখ ফোলা ভাব কমাতে সহায়তা করে। টি ব্যাগ ব্যবহারের পর সেটা কিছুক্ষন ফ্রিজে রেখে দিন। এরপর ঠান্ডা হলে সেটা চোখের উপর রেখে চোখ বন্ধ করে রাখুন ১৫ মিনিট। চোখের ফোলা ভাব অনেকটাই কমে যাবে। সেই সঙ্গে নিয়মিত ব্যবহারে চোখের নিচের কালিও কমে যাবে ধীরে ধীরে।

৩) চোখের নিচের ফোলা ভাব দূর করতে ডিমের সাদা অংশও বেশ কার্যকরী। একটি ডিমের সাদা অংশ আলাদা করে নিন। এরপর সেটাকে খুব ভালো করে ফেটিয়ে ফেনা তুলে ফেলুন। এরপর একটি তুলা অথবা ব্রাশের সাহায্যে সেটাকে চোখের নিচের ত্বকে ধীরে ধীরে আলতো করে লাগিয়ে নিন। এরপর চোখ বন্ধ করে ২০ মিনিট বিশ্রাম নিন। ঠান্ডা পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন। তাহলে চোখের ফোলা ভাব ও ক্লান্তি দূর হয়ে যাবে অনেকটাই।

৪) প্রচুর পানি পান করুন। চোখ ফোলা ভাব দূর করতে পানি পানের বিকল্প নেই। চোখের নিচের অংশ বেশি ফুলে থাকলে কিছুক্ষন পরপর পানি খান। এভাবে সারাদিন পানি পান করলে চোখের ক্লান্তি কেটে যাবে এবং চোখের নিচের ফোলা ভাব কমে যাবে।

৫) চোখের উপর ঠাণ্ডা শশার টুকরা দিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন। চোখের ফোলা ভাব অনেকটাই কমে যাবে।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং কিভাবে করা হয় এবং নিজেকে কিভাবে অতি দ্রুত চিকন করা যায় সেই বিষয়ে লেখা হয়েছে এবং সহজে প্রাকৃতিক উপায়ে slim বা চিকন হওয়ার টিপস গুলো সহজ ভাবে তুলে ধরা হয়েছে।

কিভাবে চিকন হওয়া যায়

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.