চোখের ফোলাভাব দূর করুন মাত্র ৪টি সহজ উপায়ে

সকালে ঘুম থেকে উঠার পর অনেকের চোখের নিচ এবং চারপাশ ফুলে থাকে। আবার কিছু কিছু মানুষের চোখ সবসময় ফুলে থাকে। চোখ এর ফোলাভাব সম্পূর্ণ মুখের সৌন্দর্য নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। বিভিন্ন কারণে চোখের চারপাশ ফুলে থাকে। ঘুম কম হওয়া বা ঘুমের সমস্যা হওয়া, অতিরিক্ত মানসিক চাপ, অতিরিক্ত কান্না, বংশগত, অতিরিক্ত লবণাক্ত খাবার খাওয়া, হরমোন ইমব্যালেন্স, সাইনাসের সমস্যা, ধূমপান, মদ্যপান, অস্বাস্থ্যকর খাদ্যভাস ইত্যাদি চোখ এর আশেপাশে ফোলাভাবের জন্য দায়ী। কোন ক্রিম, লোশন বা বিউটি ট্রিটমেন্ট চোখের এই ফোলাভাব দূর করতে পারে না। কিছু ঘরোয়া উপায় এই সমস্যা দূর করতে বেশ কার্যকর।চোখের

চোখের ফোলাভাব দূর করুন মাত্র ৪টি সহজ উপায়ে

১। ঠান্ডা চামচ
চোখের ফোলাভাব দ্রুত দূর করার জন্য কার্যকরী এবং সহজ উপায় হল চামচ। ৫-৬ টি চামচ ১৫ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করুন। তারপর এই ঠান্ডা চামচের গোল অংশটুকু চোখ এর ওপর চেপে ধরে রাখুন। চামচটি গরম হয়ে গেলে পরিবর্তন করে আরেকটি চামচ রাখুন। কিছুদিন এই পদ্ধতি করলে চোখ এর নিচের ফোলা অনেক কমে যাবে। এটি চোখের চারপাশের ত্বক টাইট করে এবং রক্ত চলাচল সচল রাখে।

২। আলুর রস
চোখের নিচের কালি দূর করতে আলুর রসের সম্পর্কে আমরা জানি। চোখ এর ফোলাভাব দূর করতেও এটি বেশ কার্যকর। একটি মাঝারি আকৃতির আলু রস করে নিন। এটি ফ্রিজে রাখুন। একটি তুলোর বল আলুর রসে ভিজিয়ে নিন। এটি চোখ এর উপর রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভাল ফল পেতে এটি প্রতিদিন ব্যবহার করুন।

৩। টি- ব্যাগ
কালো বা গ্রীন টি-ব্যাগ উভয়েই চোখ এর নিচের ফোলা কমাতে সাহায্য করে থাকে। চা পাতায় অ্যান্টিইরিট্যাণ্ট উপাদান আছে যা চোখ এর নিচের ফোলা ভাব কমিয়ে থাকে। টি ব্যাগগুলো ফ্রিজে রাখুন। খুব ঠাণ্ডা হয়ে গেলে টি ব্যাগগুলো চোখের ওপরে দিয়ে রাখুন ১০-১৫ মিনিট। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি চোখ এর নিচের কালো দাগ দূর করতে সাহায্যও করে থাকে।

৪। লবণ পানি
চার কাপ পানিতে আধা চা চামচ লবণ মিশিয়ে নিন। এতে এক টুকরো তুলোর বল ভিজিয়ে চোখ এর উপর দিন। এটি ১৫ থেকে ২০ মিনিট চোখের উপর রাখুন। লবণ ত্বকের বাড়তি পানি শুষে নেয়। যা চোখ এর নিচের ফোলাভাব দূর করে দেয়।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং কিভাবে করা হয় এবং নিজেকে কিভাবে অতি দ্রুত চিকন করা যায় সেই বিষয়ে লেখা হয়েছে এবং সহজে প্রাকৃতিক উপায়ে slim বা চিকন হওয়ার টিপস গুলো সহজ ভাবে তুলে ধরা হয়েছে।

কিভাবে চিকন হওয়া যায়

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.