চুল পড়ে hair fall যাওয়ার সমস্যায় সাধারনত কমবেশি সবাই ভোগেন। এর ফলে বয়স বাড়ার আগেই আপনার মাথায় টাক পড়তে শুরু করে। এই সমস্যার সমাধানে সরিষার তেল ও দারুচিনি গুঁড়া ব্যবহার করুন। প্রাকৃতিক এই উপাদান দুটি অনেক দ্রুত আপনার hair fall সমস্যার সমাধান করবে।
মাত্র দুই দিনে চুল পড়া বন্ধ করতে চান? দেখে নিন
যা যা লাগবে –
সরিষার তেল এক টেবিল চামচ ও দারুচিনি গুঁড়া দুই চা চামচ। এ উপাদান দুটি চুল পড়া রোধ করে এবং চুলের গোড়া মজবুত করে। এ ছাড়া এটি রুক্ষতা দূর করে চুল নরম ও মসৃণ করে। আর নতুন চুল গজাতেও hair growth এ উপাদান দুটি বেশ কার্যকর।
যেভাবে ব্যবহার করবেন –
প্রথমে একটি বাটিতে সরিষার তেল ও দারুচিনি গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণ চুল ও মাথার তালুতে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। ২৫ মিনিট অপেক্ষা করুন। এবার হালকা গরম পানি দিয়ে ধুয়ে চুলে মাইল্ড শ্যাম্পু লাগান। শ্যাম্পু ভালোভাবে পরিষ্কার করে চুলে বেশি করে কন্ডিশনার ব্যবহার করুন।
পরামর্শ –
১. ভালো ফল পেতে হলে পরপর দুদিন এই প্যাক ব্যবহার করুন।
২. খাবারের বিষয়ে সচেতন হতে হবে। ডায়েটের তালিকায় চুলের জন্য পুষ্টিকর খাবার রাখুন।
৩. চুল ঘামলে সঙ্গে সঙ্গে শুকানোর চেষ্টা করুন। না হলে মাথার তালু ভেজার কারণে চুলের গোড়া নরম হয়ে যাবে। আর চুল পড়ে hair fall যাওয়ার অন্যতম কারণ এটি।
জেনে নিনঃ
চুলের যত্নে কিছু উপকারী হেয়ার মাস্ক
আপনার চুলের পুষ্টির জন্য কিছু ঘরোয়া মাস্কের রেসিপি দিলাম, যেগুলো খুবই সহজলভ্য এবং নিয়মিত ব্যবহার করলে চুলের সমস্যা দূর হয়।
⇒ ডিম চুলের যত্নের একটি অনন্য উপাদান। সপ্তাহে ২ দিন নাহলে অন্ততপক্ষে ১ দিন চুলের দৈর্ঘ্য অনুযায়ী ডিম ফেটিয়ে চুলে দিয়ে ৪৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। তারপর, প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে এক মগ পানিতে ২/৩ চা চামচ ভিনেগার মিশিয়ে চুলে দিয়ে ২ মিনিট পর ধুয়ে ফেলুন।
⇒ যারা চুলের কালার এবং পুষ্টি দুটোই চান, তারা মেহেদি পাতা বাটা এবং ৪ চা চামচ কফি পাউডার মিশিয়ে চুলে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করবেন না ঐদিন।
⇒ মাথায় খুশকি বা ফুসকুড়ি থাকলে নিমপাতা ও মেথি একসাথে বেটে সপ্তাহে ২ দিন লাগালে খুব তাড়াতাড়ি ফল পাবেন।
⇒ চুল সিল্কি করতে চাইলে ডিম ফেটিয়ে তাতে লেবুর রস মিশিয়ে আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।
⇒ ডিম এবং মধুর মাস্ক চুলের ভলিউম বাড়াতে সাহায্য করে।
⇒ মাথার তালু ঠাণ্ডা রাখার একটি অব্যর্থ উপাদান হলো আলভেরার শাঁস বা জুস। এর সাথে সামান্য লেবুর রস মিশিয়ে মাথায় ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলবেন।
⇒ পেঁয়াজের রস চুল গজাতে সাহায্য করে। ১৫ দিনে ১ বার মাথার তালুতে তুলোয় করে পেঁয়াজের রস লাগাবেন।
⇒ যারা কেমিক্যাল-যুক্ত শ্যাম্পু ব্যবহার করতে চান না, তারা রিঠা সারা রাত ভিজিয়ে রেখে পরদিন সেটার পানি ছেঁকে শ্যাম্পুর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন।