ত্বকের যত্নে বেসন

সুস্থ ও সুন্দর ত্বকের জন্য খুব বেশি দামী জিনিসের দরকার নেই। আমাদের রান্নাঘরে অবহেলায় এমন অনেক জিনিস পড়ে রয়েছে যা দিয়ে খুব ভালভাবে রুপচর্চা করা যায়। এরকম একটি উপাদান হচ্ছে বেসন। ত্বকের (Skin) যত্নে বেসন ম্যাজিকের মত কাজ করে। ত্বকের নানা রকম সমস্যা যেমন তৈলাক্ত ত্বক, ট্যান ত্বক বা ত্বকের জেদী দাগ, সবক্ষেত্রেই বেসন খুব ভাল কাজে দেয়।ত্বকের

ত্বকের যত্নে বেসন

ফর্সা ত্বকের জন্য বেসন

বেসন ও টকদই
বেসন ও টকদই এই দুটো উপাদানই ত্বককে ফর্সা করে। এক চা চামচ বেসনের সাথে পরিমাণমত টক দই(sour yogurt) মিশিয়ে ঘন পেস্ট বানাতে হবে। এটি ত্বকে লাগিয়ে রাখতে হবে ২৫ মিনিট। এরপর ধুয়ে ফেলতে হবে।

বেসন, কাঁচা হলুদ ও কাঁচা দুধ
এটি ত্বক ফর্সা করতে ম্যাজিকের মত কাজ করে। এক চা চামচ বেসন নিতে হবে। এতে এক চিমিটি কাঁচা হলুদ মেশাতে হবে। এই মিশ্রণে পরিমাণমত কাঁচা দুধ মিশিয়ে সুন্দর একটি পেস্ট বানাতে হবে। এই মিশ্রণটি মুখে লাগিয়ে রাখতে হবে ২০ মিনিট। এরপর হাতে অল্প পানি নিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করতে হবে ২ মিনিট। তারপর মুখ ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি লাগিয়ে কখনই রোদে যাবেন না বা চুলার কাছে যাবেন না। তাহলে ত্বক পুড়ে যাবে। একটু সাবধানতা অবলম্বন করে এক সপ্তাহ এই প্যাকটি ব্যবহার করে দেখুন। ত্বকের উজ্জ্বলতা দেখে নিজেই অবাক হয়ে যাবে।

তৈলাক্ত ত্বকের যত্নে বেসন

বেসন ও লেবু
বেসনকে বলা হয় তৈলাক্ত ত্বক এর বেস্ট ফ্রেন্ড। পরিমাণমত বেসন ও লেবুর রস(Lemon juice) দিয়ে একট প্যাক বানান। এটি মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর ভাল করে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইদিন এটি ব্যবহার করুন।

বেসন, লেবুর রস ও টকদই
এক চা চামচ বেসনের সাথে ১/২ চা চামচ লেবুর রস ও ১/২ চা চামচ টকদই মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ রোজ রাতে ঘুমানোর আগে লাগিয়ে রাখতে হবে ২০ মিনিট। এরপর ভালভাবে মুখ ধুয়ে নিতে হবে।

ত্বকের দাগ দূর করতে বেসন

বেসন, কাঁচা হলুদ ও টমেটো
এক চা চামচ বেসনের সাথে পরিমাণমত পরিমাণমত টমেটোর রস(Tomato juice) মিশিয়ে নিন। এতে এক চিমিটি কাঁচা হলুদ বাটা মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এই প্যাকটি সবসময় রাতে ব্যবহার করবেন। কারণ কাঁচা হলুদ দিনে ব্যবহার করলে ত্বক কালো হয়ে যাবার ভয় থেকেই যায়।

বেসন, কমলার খোসা গুড়া ও টকদই
১ চা চামচ বেসন ও ১ চা চামচ কমলার খোসা গুড়া নিন। এর সাথে পরিমাণমত টকদই মিশিয়ে প্যাক তৈ্রী করুন। মুখে লাগিয়ে রাখুন ২০ থেকে ২০ মিনিট। এরপর ভাল করে ধুয়ে মুখ পরিস্কার করে নিন। এটি সপ্তাহে অন্তত তিনদিন ব্যবহার করুন।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

ত্বকের

ত্বকের যত্নে মিষ্টি কুমড়া

হয়তো অনেকেই আর্টিকেলের শিরোনাম দেখে অবাক হচ্ছেন, ভাবছেন রান্না ঘরের মিষ্টি কুমড়াকে নিয়ে আবার রূপচর্চায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.