মাত্র ১০মিনিটে ত্বকের তেলতেলে ভাব দূর করতে টমেটো

যাদের ত্বক তৈলাক্ত তাদের অনেক সমস্যায় পড়তে হয়। সব থেকে বেশি সমস্যা যেটা সেটা হচ্ছে ত্বকের তেলতেলে ভাবের কারণে খুব সহজেই মুখে ময়লা জমে। এতে ব্রণসহ অন্যান্য সমস্যা দেখা দেয়। আর ত্বকে একটা কালচে ভাবও দেখা যায়। বাজারের কেনা প্রোডাক্ট ব্যবহার করলে সাময়িকভাবে দূর হয়। তবে ত্বকের কিছু কিছু ক্ষতিও করে থাকে। তাই প্রাকৃতিকভাবে দূর করার চেষ্টা করুন ত্বক এর তৈলাক্ত ভাব। যেমন ফল, সবজি ইত্যাদি ব্যবহার করতে পারেন। এসবের মাঝে সবচেয়ে উপকারী হচ্ছে টমেটো (Tomatoes)। ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে টমেটো (Tomatoes)কীভাবে কাজ করে সে সম্পর্কে আমাদের জানাবেন সায়মা জামান।ত্বকের

মাত্র ১০মিনিটে ত্বকের তেলতেলে ভাব দূর করতে টমেটো

টমেটো সোলানেসি (solanaceae) পরিবারের লাইকোপার্সিকন (Lycopersicon) গণের অন্তর্ভুক্ত। এর প্রায় ৮০ থেকে ৯৫ শতাংশ পানি। ফলে প্রোটিন ও কার্বোহাইড্রেট তুলনামূলক কম থাকে। দ্রবণীয় শর্করা ও প্রোটিন বাদে ফলের পুষ্টিমান মূলত খনিজ ও ভিটামিন। এইসবের জন্য ফলকে দেহ রক্ষাকারী খাদ্য বলা হয়। এর কিছু কিছু উপাদান ত্বকের অতিরিক্ত তেল দূর করে ত্বক করে তোলে দীপ্তিময়।

টমেটো (Tomatoes) ত্বকের বাড়তি তেল দূর করার জন্য বেশ কার্যকরী। টমেটো (Tomatoes)চটকে নিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, ত্বকে টানটান ভাব চলে আসবে এবং তেলতেলে ভাব দূর হবে। এভাবে নিয়মিত চর্চা রাখলে ত্বকের তেলতেলে ভাব দূর হবে আর আপনাকে দেখাবে প্রাণবন্ত।

এছাড়াও করতে পারেন ক্লিনজিং। ত্বক এর লোমকূপের মুখ খুলে পরিষ্কার করতে ক্লিনজিং খুবই গুরুত্বপূর্ণ। ফেসওয়াশ অথবা ক্লিনজিং মিল্ক মুখে মেখে তুলা দিয়ে পরিষ্কার করে ফেলুন। এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেললে ত্বকের তেলতেলে ভাব অনেকটা কেটে যাবে।

তথ্য: সায়মা জামান, বিউটি এক্সপার্ট, সায়মা বিউটি পার্লার।

সহজেই ত্বক ফর্সা ও উজ্জ্বল করতে টমেটো (Tomatoes) ফেসপ্যাক জেনেনিন!
বিবর্ণ ত্বকে প্রাণ ফেরাতে নিয়মিত টমেটো ব্যবহার করতে পারেন। ত্বকের একদম ভেতর থেকে ময়লা দূর করতে পারে টমেটোর রস। পাশাপাশি মরা চামড়া দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এটি। জেনে নিন ফেসপ্যাক, স্ক্রাব ও ক্লিনজার হিসেবে টমেটো ব্যবহার করবেন কীভাবে।

ক্লিনজার হিসেবে:
টমেটো রস করে নিন। ১ চা চামচ টমেটোর(Tomatoes) রসের সঙ্গে ১ চা চামচ লেবুর রস ও সমপরিমাণ কাঁচা দুধ মেশান। মিশ্রণটি ভালো করে নেড়ে তুলা ভিজিয়ে ত্বকে ঘষুন। এটি প্রাকৃতিক ক্লিনজার হিসেবে ত্বক পরিষ্কার রাখে ও ত্বক উজ্জ্বল করে।

স্ক্রাব হিসেবে:
একটি পাত্রে ২ টেবিল চামচ চালের গুঁড়া নিন। এতে ১ চা চামচ টমেটোর শাঁস ও ১ চা চামচ কাঁচা দুধ মিশিয়ে নেড়ে নিন। পেস্ট তৈরি হলে এটি ত্বকে ধীরে ধীরে ম্যাসাজ করুন। এবার ৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন ত্বক। ত্বক এর অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে এই স্ক্রাব। পাশাপাশি কালচে দাগ দূর করে ত্বক করে নরম ও উজ্জ্বল।

ফেসপ্যাক হিসেবে:
একটি পাত্রে ১ চা চামচ বেসন, ১ চা চামচ টমেটোর (Tomatoes)শাঁস ও ১ চা চামচ টক দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ব্রাশের সাহায্যে ত্বকে লাগান। দইয়ে থাকা ল্যাক্টিক অ্যাসিড ত্বকের কালচে দাগ দূর করে। এছাড়া বেসন ও টমেটো (Tomatoes) ত্বকে নিয়ে আসবে জৌলুস।

উপকারী হলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করুণ। প্রতিটি টিপস মিছ করতে না চাইলে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

চোখের পাপড়ি

চোখের পাপড়ি ঘন ও লম্বা করার অব্যর্থ দুই উপায়

চোখের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয় ঘন ও লম্বা পাপড়ি। যদিও সবার লম্বা ঘন চোখের পাপড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.