গরমে স্বস্তি পেতে খুব সহজে বানান পানীয় চকলেট ব্যানানা মিল্কশেক

পানীয়
গরমে স্বস্তি পেতে খুব সহজে বানান পানীয় চকলেট ব্যানানা মিল্কশেক

বাচ্চারা দুধ খেতে চায় না এটি অজানা কিছুই নয়। অনেকে তো বড় হয়েও দুধ খান না। কিন্তু এই গরমে স্বস্তি পেতে যতো অস্বাস্থ্যকর পানীয় পান করছেন তার থেকে হাজার গুণে স্বাস্থ্যকর এই দুধ। তাহলে একটু টুইস্ট আনুন সাধারণ দুধে। খুব সহজে দুধ দিয়ে তৈরি করুন পানীয়  ‘চকলেট ব্যানানা মিল্কশেক’। দুধ যারা খেতে চান না তারাও শেষ করে ফেলবেন এক নিমেষেই। চলুন দেখে নেয়া যাক খুব সহজ পদ্ধতিটি।
উপকরণঃ
– ১ গ্লাস দুধ
– ১ টি পাকা কলা
– ৩ টেবিল চামচ কোকো পাউডার
– মধু প্রয়োজন মতো (চাইলে চিনিও ব্যবহার করতে পারেন)
– ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
– কয়েকটুকরো বরফ

পদ্ধতিঃ
– কলা স্লাইস করে কেটে নিন এবং দুধ জ্বাল দিয়ে ঠাণ্ডা করে ফেলুন।
– ব্লেন্ডারে দুধ ও কলা একসাথে ভালো করে ব্লেন্ড করে নিন যাতে কলা একেবারেই মিশে যায় দুধের সাথে। এর সাথে দিন ভ্যানিলা এসেন্স যাতে দুধের গন্ধ দূর হয়ে যায়।
– এরপর কোকো পাউডার ও চিনি/মধু দিয়ে আরেকবার ভালো করে ব্লেন্ড করে নিন।
– সবার শেষে বরফের টুকরো দিয়ে ব্লেন্ড করে নিন। এতে বরফ কুচি হয়ে মিশে যাবে শেকের সাথে।
– এবার গ্লাসে ঢেলে উপরে চকলেট কুচি বা কোকো পাউডার ছিটিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা সুস্বাদু পানীয়  ‘চকলেট ব্যানানা মিল্কশেক’।

আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোন তথ্যের জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর হেল্থ সাইটটি।ধন্যবাদ
সূত্র: প্রিয় লাইফ

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

তরকারিতে লবন বেশি হলে কমানোর বেশ কয়েকটি নিয়ম

দৈনন্দিন নানা সমস্যার কথা মাথায় রেখে আমরা আপনাদের সাথে শেয়ার করছি নানা রকম টিপস । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.