বাড়িতে ত্বকের পরিচর্যা

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বক মসৃণ ও কোমল করে তোলার জন্য অনেক নামি দামি ক্রিম লোশন আমরা ব্যবহার করে থাকি। কিন্তু আপনি চাইলে নিজেই বাড়িতে বসেই নিজের ত্বক(Skin) এর যত্ন নিতে পারেন। আজ আপনাদের বলবো যে কি ভাবে বাড়িতেই নিজের ত্বকের ঠিক-ঠাক যত্ন নেবেন আপনি নিজেই।ত্বকের

বাড়িতে ত্বকের পরিচর্যা

ক্লিনজিং

বলার অপেক্ষা থাকেনা, ত্বক পরিচর্যার রুটিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ত্বক পরিষ্কার করা। মরে যাওয়া ত্বকের কোষ, ময়লা, জীবাণু ও ব্যাকটেরিয়া থেকে পরিত্রাণ পেতে হলে ত্বক সবসময় পরিষ্কার রাখতে হবে।

এক্ষেত্রে প্রথমে বেবী-অয়েল, অলিভ-অয়েল অথবা ক্লিঞ্জিং মিল্ক তুলোতে নিয়ে মুখের মেক-আপ মুছে নিন। আপনার ত্বকের ধরনের জন্য উপযুক্ত যেকোনো ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখের ত্বকে সাবান ব্যবহার করবেন না, সাবানে প্রচুর পরিমাণে ক্ষার থাকে যা মুখের চামড়ার ক্ষতি করতে যথেষ্ট। আপনি ভেষজ জিনিস যদি চান তাহলে দুধ, দই / টক দই(sour yogurt) বা মধু ব্যবহার করতে পারেন। মুখ হালকা উষ্ণ পানিতে পরিষ্কার করবেন কারণ ঠাণ্ডা পানি জীবাণু ও ময়লা পরিষ্কারে তেমন কার্যকর না।

এক্সফোলিয়েট

ত্বকের সাথে সামঞ্জস্য রেখে facial scrub নিন। হাতের আঙ্গুল, নরম স্পঞ্জ অথবা মুখের ব্যবহারের ব্রাশের সাহায্যে ১ থেকে ২ মিনিট facial scrub মুখে ধীরে ধীরে ম্যাসাজ করুন। খুব বেশি মাস্যাজ করবেন না, অত্যাধিক স্ক্রাবিং চামড়ার ক্ষতি করে। বিশেষ করে চোখের চারপাশের কোমল ত্বকে স্ক্রাবিং –এ সাবধানে ম্যাসাজ কারুন। গুঁড়ো আমন্ড বাদাম, মসুর দাল, আলুর পেস্ট ভেজষ স্ক্রাব হিসেবে খুব-ই ভালো।

উপ-টান

স্ক্রাবিং এর পর এক টুকরো বরফ নিন এবং তা পুরো মুখে এক / দুই মিনিট হালকা ভাবে লাগান। যা ত্বক এর লোমকূপের মুখ বন্ধ করতে সাহায্য করবে সাথে স্ক্রাবিং এর কারণে যদি মুখে লালচে ভাব দেখা দেয় তাও কমিয়ে দেবে। এবার আপনার পছন্দ মত ফেস-প্যাক / ফেস-মাস্ক লাগান। ১৫-২০ মিনিট পর তা ফেস-ওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন। ফেস-প্যাক / ফেস-মাস্ক আপনার ত্বকের টানটান ভাব বজায় রাখতে সাহায্য করবে। চন্দন গুঁড়ো, মুলতানি মাটি(Mlantani soil), হলুদ বাটা ইত্যাদি যেকোনো কিছু দিয়ে বাড়িতেই আপনার পছন্দ মতো ভেজষ ফেস-প্যাক বানিয়ে নিতে পারেন।

টোনিং এবং ময়েষ্চারাইজিং

সবশেষে ত্বক এর ধরন মতো টোনার এবং তারপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। টোনার ত্বকের PH এর মান বজায় রাখে। এটি water based হলে ভালো হয়। তৈলাক্ত ত্বক এর জন্য টোনারের বদলে আস্ট্রিনজেন্ট ব্যবহার করুন। একটি সুস্থ্য ত্বক মানেই হলো সবচেয়ে সুন্দর মুখ। সুতরাং ত্বকের পরিচর্যার ক্ষেত্রে অলস হবেন না।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

চোখের পাপড়ি

চোখের পাপড়ি ঘন ও লম্বা করার অব্যর্থ দুই উপায়

চোখের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয় ঘন ও লম্বা পাপড়ি। যদিও সবার লম্বা ঘন চোখের পাপড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.