সুন্দর ত্বক পেতে যে ৯ টি পণ্য ভুলেও মুখে লাগাবেন না

ত্বক
ত্বক সুন্দর রাখতে যে ৯ টি পণ্য ভুলেও মুখে লাগাবেন না

আপনি কি জানেন আপনার সুন্দর ত্বক এর সবচেয়ে বড় শত্রু কে? কেন চেহারা সুন্দর রাখতে পারছেন না। ত্বক এর হরেক রকম সমস্যা ও অসুখের জন্য দায়ী হতে পারে কিছু পন্য। চলুন, চিনে নিই এমন ৯টি পণ্য সম্পর্কে যা ভুলেও মুখে লাগাবেন না।
১. ডিওডোরেনট আপনার আন্ডারআর্মে ঘাম প্রতিরোধ করে মানে এটা নয় যে আপনার মুখেও সেটা ঘাম হতে দেবেন না। মেকআপ সেট রাখার জন্য বা কিছুক্ষণ কম ঘামার জন্য অনেক মেয়েই বেশী চালাকি করে ডিওডোরেনট ত্বকে স্প্রে করেন। এই কাজটি ভুলেও করবেন না।
২. চুলে রঙ করতে গিয়ে খেয়াল রাখুন যে রঙ যেন  ত্বকে না লাগে। আর অনেকেই চুলের কালার ম্যাচ করার জন্য ভ্রু কালার করান যা খুবই ক্ষতিকর।
৩. ডালডা বা ঘি জাতীয় কোন দ্রব্য কখনো মুখে লাগতে দেবেন না। এই পণ্যগুলো মুখের জন্য অত্যন্ত ভারী ও লোমকূপ বন্ধ করে দিতে যথেষ্ট।
৪. হ্যাঁ, শ্যাম্পু আপনার মাথার ত্বক ও চুলকে পরিষ্কার রাখে। কিন্তু সেটার অর্থ এই নয় যে শ্যাম্পু আপনার মুখের ত্বকের জন্য ভালো। চুলে শ্যাম্পু করার সময় সাবধানে করুন যেন মুখে না লাগে।
৫. বিশেষ করে আমাদের দেশে অনেকেই বডি লোশন মুখে মেখে থাকেন। মনে করেন যে যেটা শরীরে মাখা যায় সেটা মুখে মাখলে কী এমন ক্ষতি হবে। তবে সত্য এটাই যে বডি লোশন আপনার মুখের কোমল ও সুন্দর ত্বক এর জন্য অনেক বেশী ভারী যা উপকার করার বদলে কেবল ক্ষতিই করে। এটা নানান রকম সুগন্ধী উপাদান থাকে যা মুখের জন্য ভালো নয়। মুখে চাই আরও হালকা জিনিস।
৬. ফুট ক্রিম বা পায়ে মাখার ক্রিম বা কোন ধরণের ভ্যাসেলিন জাতীয় পণ্য ভুল করেও কখনো  আপনার সুন্দর ত্বক সংলগ্ন মুখে স্পর্শ করাবেন না।
৭. শিশুরা খেলার সময় কখনোই নেইলপলিশ দিয়েও আঁকিবুঁকি করে মুখে। অনেককে নেইলপলিশ দিয়ে কপালে টিপ আঁকতেও দেখা যায়। এই ভুলটি করবেন না কখনোই। সুন্দর ত্বক থেকে দূরে রাখুন এই ক্ষতিকর রাসায়নিক।
৮. মেয়নিজ জিনিসটা খেতে যেমন মজাদার, তেমনই চুলের জন্য খুব ভালো। কিন্তু মুখের জন্য ভালো নয় মোটেও। অনেকে ফেস মাস্কে মেয়নিজ ব্যবহারের কথা বললেও এটা আসলে মোটেও ভালো নয়।
৯. ভিনেগার অনেক ঘরোয়া চিকিৎসায় কাজে লাগলেও আপনার সুন্দর ত্বক বিশেষ করে মুখ থেকে দূরে রাখুন। ভিনেগার ব্যবহারের পর হাত ভালো করে ধুয়ে তবেই মুখে হাত দিন।

আপনার স্বাস্থ্য ও রূপচর্চা বিষয়ক যে কোন তথ্য পেতে ভিজিট করুন আপনার ডক্টর হেল্থ সাইটটি।ধন্যবাদ

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

ত্বকের

ত্বকের যত্নে মিষ্টি কুমড়া

হয়তো অনেকেই আর্টিকেলের শিরোনাম দেখে অবাক হচ্ছেন, ভাবছেন রান্না ঘরের মিষ্টি কুমড়াকে নিয়ে আবার রূপচর্চায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.