দ্রুত ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে কফি

আপনার দিনটি হয়তো শুরু হয় কফির কাপে চুমুক দিয়ে। কাজের ব্যস্ততায় দিনে অনেকবার পান করা হয় কফি। ক্লান্তি, অবসাদ দূর করতে কফি অতুলনীয়। কিন্তু আপনি জানেন কি রূপচর্চায়তেও কফির ভূমিকা রয়েছে! ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, ত্বককে মসৃণ, কোমল আকর্ষণীয় করতে কফির গুঁড়ো অনেক বেশি কার্যকরী। ত্বকের(Skin) ধরণ বুঝে কফির প্যাককে ভিন্নতা রয়েছে। আসুন জেনে নিই ত্বকের ধরণ অনুযায়ে কফির কিছু কার্যকরী প্যাক।ত্বকের

দ্রুত ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে কফি

১। কফি ও মধুর প্যাক
১ চা চামচ মধু এবং ১ চা চামচ কফি পাউডার মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার ভাল করে মুখে এবং ঘাড়ে লাগান। ২০ মিনিট পর প্যাকটি শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে কোমল মসৃণ করবে। কফি পাউডারে আছে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামাটোরী যা ত্বককে মসৃণ আর মধু(Honey) ত্বককে ময়েশ্চারাইজ করে থাকে। এটি স্বাভাবিক ত্বকের জন্য অনেক বেশি কার্যকরী।

২। অলিভ অয়েল ও কফি প্যাক
অলিভ অয়েল ও কফির প্যাক শুষ্ক ত্বকের অধিকারীদের জন্য অনেক বেশী ফলপ্রসূ। ১ চাচামচ কফি পাউডার এবং ১ চাচামচ অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার এটি মুখ এবং ঘাড়ে ব্যবহার করুন। ৫-১০ মিনিট পর হালকা শুকিয়ে আসলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩। কফি ও কোকো পাউডারের প্যাক
এটি তৈলাক্ত ত্বক এর উপযোগী। ১ চাচামচ কোকো পাউডার, ১ চাচামচ কফি(Coffee) পাউডার এবং কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিন। এবার এটি মুখ ও ঘাড়ে ভাল করে লাগান। প্যাকটি শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। কফি এবং কোকো পাউডারে অ্যান্টি অক্সিডেন্ট আছে যা ত্বক এর ক্ষতিগ্রস্ত অংশ ঠিক করতে সাহায্য করে। আর মধু আপনার ত্বক এর ময়েশ্চারাইজার ধরে রাখে।

৪। দুধ ও কফির প্যাক
এটি সব ধরণের ত্বকের জন্য প্রযোজ্য। ১ চা চামচ কফি পাউডার এবং ১ চা চামচ দুধ মিশিয়ে প্যাক তৈরি করে নিন। প্যাকটি ম্যাসাজ করে মুখে লাগান। এটি মূলত ত্বক এর ময়লা পরিষ্কার করে থাকে।

৫। লেবু এবং কফির প্যাক
১ টেবিল চামচ কফি পাউডার, ১ টেবিল চামচ মধু, কয়েক ফোঁটা লেবুর রস(Lemon juice) মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার হালকাভাবে মুখ এবং ঘাড়ে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সব ধরণের ত্বকের অধিকারীরা এই প্যাকটি ব্যবহার করতে পারেন।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

চোখের পাপড়ি

চোখের পাপড়ি ঘন ও লম্বা করার অব্যর্থ দুই উপায়

চোখের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয় ঘন ও লম্বা পাপড়ি। যদিও সবার লম্বা ঘন চোখের পাপড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.