ওজন বাড়বে না দুপুরে পেটপুরে ভাত খেলেও

ওজনটা একটু কমানোর জন্য বা নিয়ন্ত্রণে রাখার জন্য অনেকেই দুপুরে ভাত খাওয়াটা ছেড়ে দেন। ভেতো বাঙালির পক্ষে অবশ্য দিনে একবেলা ভাত খেয়ে থাকা কষ্টকরই। ভাত খাওয়া ছেড়ে লাভটা তো কিছু হয় না, মনটাও খাই খাই করতে থাকে। ফলে এটা-সেটা হাবিজাবি খাওয়া হয়ে যায় অনেক। আর ফলাফল যা হবার হয় ঠিক তাই। ওজন আর নিয়ন্ত্রণে থাকে না। দুপুরে পেটপুরে ভাত খেয়েও স্লিম ও সুন্দর থাকতে চান? তাহলে মনে রাখুন এই টিপসগুলো!ওজন

ওজন বাড়বে না দুপুরে পেটপুরে ভাত খেলেও

১) যেটুকু ভাত খাবেন, ঠিক সম পরিমাণ কাঁচা সবজির সালাদ খাবেন। অর্থাৎ, আপনি যদি এক কাপ ভাত খান, তাহলে অবশ্য এক কাপ সালাদ খাবেন। খেতেই হবে। এই সালাদে থাকতে পারে শসা, টমেটো, বাঁধাকপি, গাজর ইত্যাদি। খুব সামান্য লবণ, কোন তেল দেবেন না। সালাদ ড্রেসিংও না।

২) ভাতের সাথে ডাল খাবেন। মাছ বা মাংস যে কোন একটা খাবেন। সালাদ, ডাল ইত্যাদি আপনার ভাত খাওয়ার পরিমাণ এমনই থেকেই কমিয়ে দেবে ও বেশি যেন খেয়ে না ফেলেন সেটা নিয়ন্ত্রণ করবে।

৩) ভাত খেতে শুরু করার আগে প্লেটে খাবার মেপে নেবেন। এবং যেটুকু নেবেন ঠিক সেটুকুই খাবেন। বারবার প্লেটে খাবার তুলবেন না।

৪) অনেকেই খেয়ে তারপর গোসল করেন দুপুরে। এই কাজটি মোটেও করবেন না। এতে মেটাবোলিজম হার কমে যায় এবং খাবার হজম না। ওজন বাড়ে দ্রুত।

৫) ভাত খাওয়ার পর ঘুমাবেন না মোটেও। একেবারেই না। এবং এক জায়গায় বসেও থাকবেন না। ভাত খাবার আধা ঘণ্টা পর ২০ থেকে ৩০ মিনিট হাঁটাহাঁটি করে নিন।

৬) ভাত খেয়ে ওঠার পরপরই চা বা কফি পানের অভ্যাস থাকে অনেকের। এই অভ্যাসটিও ত্যাগ করতে হবে।

৭) রাইস কুকারে রান্না করা ভাত বা বসা ভাত খাবেন না মোটেও। এবং ভাতের সাথে কোন আলু ভর্তা বা আলুর তরকারি খাবেন না।

ভাতে কোন বাড়তি তেল নেই, বরং ভাত বেশ স্বাস্থ্যকর একটি খাবার। আপনি যদি উপরে বর্ণিত নিয়ম মেনে ভাত খান তাহলে পেট ভরবে, মন ভরবে কিন্তু ওজন বাড়বে না মোটেও। বরং ওজন কমবে যদি এর সাথেই নিয়মিত এক ঘণ্টা করে ব্যায়াম চালিয়ে যেতে পারেন।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং কিভাবে করা হয় এবং নিজেকে কিভাবে অতি দ্রুত চিকন করা যায় সেই বিষয়ে লেখা হয়েছে এবং সহজে প্রাকৃতিক উপায়ে slim বা চিকন হওয়ার টিপস গুলো সহজ ভাবে তুলে ধরা হয়েছে।

কিভাবে চিকন হওয়া যায়

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.