চুল কোঁকড়া করুন সাধারণ টিস্যু পেপার দিয়ে

চুল কোঁকড়া
চুল কোঁকড়া করুন সাধারণ টিস্যু পেপার দিয়ে

হ্যাঁ, কোন আয়রন বা দামী কোন স্টাইলার লাগবে না। যেতে হবে না পার্লারেও। আপনি চাইলে ঘরে বসেই কেবল সাধারণ টিস্যু পেপার দিয়ে চুল কোঁকড়া করে নিতে পারবেন আপনার সুন্দর চুলগুলো। কীভাবে? আছে খুব সহজ একটি উপায়। চলুন, আজ শিখিয়ে দিচ্ছি চুল কোঁকড়া করার সেই পদ্ধতিটি।
উপকরণ
-টিস্যু পেপার (কিচেন ন্যাপকিন বা একটু ভারী টয়লেট টিস্যু হলে ভালো, আপনি চাইলে কাপড়ের টুকরো ব্যবহার করতে পারেন)
-পানি

পদ্ধতি
-চুল ভালো করে আঁচড়ে নিন। তারপর চুলে ভালো মত পানি স্প্রে করে নিন। চুল কাকভেজা হবে না, কিন্তু ভেজা ভেজা হবে। পানি দিতে না চাইলে হেয়ার স্প্রেও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে অনেকটা স্প্রে ব্যবহার করতে হবে।
-টিস্যুকে লম্বা টুকরো করে নিন। উপায়ে চুলের একদম নিচ থেকে শুরু করে চুল আস্তে আস্তে টিস্যুর সাথে পেঁচাতে থাকুন।
-পেঁচিয়ে একদম উপরের দিকে চলে এলে আস্তে করে টিস্যুতে গিঁট দিয়ে দিন।
-যত শক্ত করে চুল পেঁচাবেন ও গিঁট দেবেন, চুল ততই বেশী চুল কোঁকড়া কোঁকড়া হবে।
-চুল শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যত বেশী সময় রাখবেন, কোঁকড়া ভাবটা তত সুন্দর আসবে। চাইলে রাতে করে ঘুমাতেও পারেন।
-তারপস আস্তে আস্তে টিস্যু পেপার গুলো খুলে নিন। বেশী সোজা চুল হলে খোলার পর হেয়ার স্প্রে ছিটিয়ে দিন, চুল অনেকটা সময় সেট থাকবে।

আপনার স্বাস্থ্য ও রূপচর্চা বিষয়ক যে কোন সমস্যার জন্য এখানে কমেন্ট করে জানান।তাছাড়া অপনারা কোন ধরণের পোষ্ট চান তাও জানাতে ভুলবেন না।ধন্যবাদ

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

চুল পড়া

চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায় জেনে নিন

বর্তমান সময়ে চুলের সমস্যায় কম বেশি আমরা প্রত্যেকে ভুগি। চুল(Hair) পড়ে যাওয়ার সমস্যা এখন প্রায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.