সাদা চুল লুকিয়ে রাখবেন কীভাবে ?

সাদা চুল
সাদা চুল লুকিয়ে রাখবেন কীভাবে ?

বয়স ৩০ না পেরোতেই অনেকেরই চুল পেকে যায়। আর চুলের গোড়া সাদা হয়ে গেলে বয়স স্বাভাবিক ভাবেই অনেক বেশি মনে হয়। এই সমস্যায় অনেকেই কালো কলপ কিনে পুরো চুল কালি করে ফেলেন। কিন্তু চুলের বিভিন্ন ধরণের কলপগুলোতে প্রচুর পরিমানে রাসায়নিক উপাদান থাকে যা চুলের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব উপাদান গুলো চুল রুক্ষ করে ফেলে এবং চুল পড়া বেড়ে যায়।
অল্প অল্প সাদা চুল ঢাকার জন্য কলপ ব্যবহার না করে ভিন্ন কিছু পদ্ধতির অনুসরণ করা যেতে পারে। এতে চুলের ক্ষতিও হবে না আবার আপনাকে বেশ ফ্যাশনেবলও দেখাবে। আসুন তাহলে এক নজরে দেখে নেয়া যাক সাদা চুল ঢাকার উপায় গুলো।
বেণী বাঁধুন
সিঁথি ঢেকে চুল বাধার চেষ্টা করুন। কারণ সিঁথির জায়গাগুলোতে সাদা চুলের গোড়া সবচেয়ে বেশি চোখে পড়ে। সামনের থেকে চুলগুলো উল্টে পেছনে নিয়ে বেনী বাঁধুন। ফ্রেঞ্চ বেণী অথবা খেজুর বেণী করতে পারেন। তাহলে সাধারণ বেণীর চাইতে বেশি ফ্যাশনেবল লাগবে।
সিঁথির পাশ বদলান
সব সময় এক পাশে সিঁথি করলে সিঁথিটা অনেক চওড়া হয়ে যায়। সিঁথি চওড়া হয়ে গেলে মাথার তালু বেশি দেখা যায়। এক্ষেত্রে সাদা চুল এর গোড়াও বেশি দৃশ্যমান হয়। তাই চুলের সিঁথি মাঝে মাঝেই পরিবর্তন করা উচিত।
চুল কিছুটা ফুলিয়ে রাখুন

চুল কিছুটা ফোলানো থাকলে সাদা চুল কিছুটা কম দেখা যায়। চুলে কিছুটা ফোলা ভাব রাখতে নিয়মিত শ্যাম্পু করুন। ব্লো ড্রায়ার দিয়ে চুল শুকালেও চুলে ফোলা ভাব থাকে। আর যাদের চুলে একেবারেই ফোলা ভাব নেই তাঁরা চিরুনি দিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত উল্টো ভাবে আঁচড়ে চুল ফুলিয়ে নিন কিছুটা।
স্কার্ফ বা ক্যাপ ব্যবহার
পাকা চুল ঢেকে রাখতে চুলে স্কার্ফ জড়িয়ে নিতে পারেন। ছেলেরা ক্যাপ কিংবা ব্যান্ডানা ব্যবহার করলে পাকা চুল ঢেকে থাকবে। স্কার্ফ ব্যবহারের আরেকটি সুবিধা হলো চুলে ধুলোবালি লাগবে না তাই চুল পড়ার হার কমে যাবে।
অস্থায়ী রঙ
চুল বাঁধার পর অনেক সময় অল্প অল্প সাদা চুলের গোড়া দেখা যায়। এগুলো ঢাকতে চাইলে আই শ্যাডো বা খয়েরী রঙের কাজল দিয়ে রঙ করে ঢেকে দিতে পারেন। অনেকে মাস্কারা দিয়ে ঢাকে। কিন্তু সেটা ওয়াটার প্রুফ না হলে ঘামলে মুখে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
মেহেদী
মেহেদী লাগিয়ে সাদা চুল ঢাকা একটি আদি প্রচলণ। সুস্থ্য সুন্দর চুল পেতে মেহেদী পাতার ব্যবহার । বহু যুগ আগেও পাকা চুল ঢাকতে মেহেদি ব্যবহার করা হতো। তবে মেহেদির রঙ আরো গাঢ় করতে চাইলে খয়ের ও কফির লিকার মিশিয়ে নিন। তাহলে বেশ গাঢ় খয়েরী রঙ হবে আপনার চুলে।
পাকা চুল থেকে মুক্তি পেতে অনেকেই টান দিয়ে চুল তুলে ফেলেন। পাকা চুল টেনে তুলে ফেললে চুলের ফলিকলের ক্ষতি হয় এবং অন্যান্য চুলের গোড়াও দূর্বল হয়ে যায়। ফলে চুল ঝরে পড়া বেড়ে যায়। বিভিন্ন রকমের মানসিক চাপ, দুশ্চিন্তা ও বিষন্নতার ফলে চুল পাকার প্রবণতা বেড়ে যায়। তাই পাকা চুল নিয়ে খুব বেশি দুশ্চিন্তা না করে অবশিষ্ট কালো চুলগুলোর যত্ন নিন।

আপনার স্বাস্থ্য ও রূপচর্চা বিষয়ক যে কোন সমস্যার জন্য এখানে কমেন্ট করে জানান।তাছাড়া অপনারা কোন ধরণের পোষ্ট চান তাও জানাতে ভুলবেন না।ধন্যবাদ
তথ্যসূত্র: প্রিয় লাইফ

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

চুল পড়া

চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায় জেনে নিন

বর্তমান সময়ে চুলের সমস্যায় কম বেশি আমরা প্রত্যেকে ভুগি। চুল(Hair) পড়ে যাওয়ার সমস্যা এখন প্রায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.