স্ট্রেচ মার্ক দূর করার ঘরোয়া ৬টি উপায় জেনে নিন

গর্ভাবস্থায় নারীদের অনেকেই চিন্তিত থাকেন স্ট্রেচ মার্চ নিয়ে। শরীর স্ফীত হতে শুরু করায় ত্বকে ডোরাকাটা দাগ পড়তে থাকে। এটাকেই স্ট্রেচ মার্ক বলে। স্ট্রেচ মার্ক দূরে রাখার সবচেয়ে ভালো উপায় হল তা প্রতিরোধ করা। একবার স্ট্রেচ মার্ক পড়লে তা দূর করা আসলে খুবই কঠিন। তবে ঘরেই কিছু ব্যবস্থা নিতে পারেন আপনি, যাতে স্ট্রেচ মার্ক কিছুটা হালকা হয়ে আসে। একেকটি উপায় একেক জনের ক্ষেত্রে কাজে আসতে পারে-স্ট্রেচ মার্ক

স্ট্রেচ মার্ক দূর করার ঘরোয়া ৬টি উপায় জেনে নিন

১) নারকেল তেল
নারকেল তেলের রয়েছে অ্যান্টি-ইনফ্লামেটরি বৈশিষ্ট্য যা স্ট্রেচ মার্ক হালকা করতে সাহায্য করে। অন্তত তিন মাস প্রতিদিন নারকেল তেল মাসাজ করুন স্ট্রেচ মার্কের ওপরে।

২) চিনি
ত্বক থেকে দাগ দূর করতে দারুণ কাজ করে চিনি। একে আমন্ড অয়েল এবং লেবুর রসের সাথে মিশিয়ে স্ট্রেচ মার্কের ওপর মাসাজ করুন ৮-১০ মিনিট ধরে। এই কাজটি সপ্তাহে ২-৩ বার করতে পারেন।

৩) ভিটামিন সি
ভিটামিন সি-যুক্ত ক্রিম বা সিরাম ব্যবহার করতে পারেন স্ট্রেচ মার্ক হালকা করতে। এছাড়া ভিটামিন সি-যুক্ত ফল খাওয়াটাও কাজে আসে।

৪) হায়ালুরনিক এসিড
অনেক অ্যান্টি-এজিং লোশনেই হায়ালুরনিক এসিড থাকে। এসব লোশন ব্যবহার করতে পারেন স্ট্রেচ মার্কের ওপর। হায়ালুরনিক এসিড কোলাজেন উৎপাদন বাড়ায়। এতে আমাদের ত্বক সুস্থ হয়, নমনীয় থাকে, ত্বকের বলিরেখা দূর হয় এবং ত্বকের তারুণ্য ধরে রাখে। লোশন ছাড়াও হায়ালুরনিক এসিডের ক্যাপসুল খেতে পারেন।

৫) অ্যালোভেরা
ত্বকের যত্নে অনেকেই অ্যালোভেরা জেল ব্যবহার করেন। অ্যালোভেরা স্ট্রেচ মার্ক পুরোপুরি দূর করতে না পারলেও ত্বককে যথেষ্ট সুস্থ রাখে এবং স্ট্রেচ মার্ক হালকা করতে পারে।

৬) ভিটামিন এ
ভিটামিন এ এক ধরণের রেটিনয়েড অর্থাৎ তা ত্বককে মসৃণ দেখাতে সাহায্য করে। ভিটামিন এ যুক্ত ক্রিম ব্যবহার করা, ভিটামিন এ ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়া, ভিটামিন এ যুক্ত খাবার খাওয়া স্ট্রেচ মার্ক দূর করতে কাজে আসতে পারে।

এছাড়াও স্ট্রেচ মার্ক দূর করতে পারে এমন অনেক ক্রিম এবং তেল পাওয়া যায়। এগুলোতেও ভিটামিন ই, আমন্ড অয়েল এসব উপাদান থাকে। এসব ক্রিম বা লোশন ব্যবহার করে দেখতে পারেন।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং কিভাবে করা হয় এবং নিজেকে কিভাবে অতি দ্রুত চিকন করা যায় সেই বিষয়ে লেখা হয়েছে এবং সহজে প্রাকৃতিক উপায়ে slim বা চিকন হওয়ার টিপস গুলো সহজ ভাবে তুলে ধরা হয়েছে।

কিভাবে চিকন হওয়া যায়

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.