৫ উপায়ে ওজন কমাবে জিরা পানি

ওজন কমানোটাকে ভারী পরিশ্রমের কাজ ভাবেন অনেকে। নিজের কাজ সেরে এরপর প্রতিদিন জিমে সময় দেওয়া, তার ওপর স্বাস্থ্যকর খাবার খাওয়া! এতসব কাজ সামলানো যায়? সময়ের অভাবে যারা ওজন কমাতে মনোযোগ দিতে পারছেন না, তাদের কাজে আসতে পারে জিরা পানি। জিরা পানি তৈরি করা যায় খুব কম সময়ে, আর তা দারুণ কার্যকরী! ওজন কমানোর পাশাপাশি সার্বিক স্বাস্থ্যের উপকারে আসে এই পানীয়টি। দেখে নিন, কী কী উপায়ে জিরা পানি আপনার কাজে আসে-ওজন কমাবে জিরা পানি

৫ উপায়ে ওজন কমাবে জিরা পানি

১) জিরা পানি হজমে সহায়তা করে
এই মশলাটি পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে। ডায়রিয়া, বমি, মর্নিং সিকনেস, পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্য কমায়। কার্বোহাইড্রেট, ফ্যাট ও গ্লুকোজের পরিপাক ত্বরান্বিত করে জিরা।

২) জিরা পানিতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট
জিরা পানিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ফলে তা শরীর থেকে টক্সিন বের করে স্বাস্থ্য ভালো করতে কাজে আসে। এর জন্য সারা রাত জিরা পানিতে ভিজিয়ে রেখে সকালে পানিটা পান করতে পারেন। এতে লিভারের উপকার হয়, গ্যাস, এসিডিটি ও পেট ফাঁপা কমে।

৩) রোগ প্রতিরোধ ক্ষমতাকে সবল করে
জিরা পানি আয়রনের একটি ভালো উৎস। আয়রন রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখার জন্য জরুরী। এছাড়া এতে ভিটামিন এ এবং ভিটামিন সি আছে। নিয়মিত জিরা পানি পানে রোগজীবাণুর বিপক্ষে শক্তিশালী হয়ে ওঠে শরীর।

৪) ঘুমের সমস্যা দূর করে
জিরা পানি মূলত ওজন কমাতে সাহায্য করে। অতিরিক্ত ওজনের একটি পার্শ্বপ্রতিক্রিয়া হলো ইনসমনিয়া বা অনিদ্রা। ওজন কমানোর মাধ্যমে অনিদ্রা দূর করতে পারে জিরা পানি।

৫) ডিটক্স হিসেবে কাজ করে
জিরা পানিতে ফাইবার বেশি থাকায় তা শরীর থেকে টক্সিন দূর করতে কাজে আসে। এছাড়া তা ডিহাইড্রেশন দূর করে শরীর ঝরঝরে করে। এতেও ওজন কমে।

জিরা পানি পান করতে চাইলে প্রথমে এক গ্লাস পানিতে দুই চা চামচ জিরা দিয়ে ফুটিয়ে নিন ১০ মিনিট। এরপর এই পানি ঠাণ্ডা করে পান করুন।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং কিভাবে করা হয় এবং নিজেকে কিভাবে অতি দ্রুত চিকন করা যায় সেই বিষয়ে লেখা হয়েছে এবং সহজে প্রাকৃতিক উপায়ে slim বা চিকন হওয়ার টিপস গুলো সহজ ভাবে তুলে ধরা হয়েছে।

কিভাবে চিকন হওয়া যায়

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.