কোষ্ঠকাঠিন্য দূর করতে চা ও কফি কি সত্যিই উপকারী?

সকালে ঘুম থেকে উঠে এক কাপ গরম চা বা কফি খাওয়াটা অনেকের জন্যই নিয়ম হয়ে যায়। এতে থাকা ক্যাফেইন যেমন ঘুমের রেশ দূর করে তেমনি নতুন একটি দিনের জন্য আপনাকে চাঙ্গা করে তোলে। এমনকি অনেকের ক্ষেত্রে এই অভ্যাসটি এতই গুরুত্বপূর্ণ যে সকালে চা বা কফি পান না করলে তারা প্রকৃতির ডাকে সাড়া দিতেও পারেন না! তার মানে কি এই যে চা ও কফি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট পরিষ্কার করতে কাজে আসে?কোষ্ঠকাঠিন্য দূর করতে চা ও কফি

কোষ্ঠকাঠিন্য দূর করতে চা ও কফি কি সত্যিই উপকারী?

ক্যাফেইনের প্রতিক্রিয়া
ঘুম দূর করার পাশাপাশি ক্যাফেইন মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ায়। এছাড়া এর কারণে প্রাকৃতিকভাবে মেটাবলিজমও বাড়ে। তবে সবাই মোটামুটি জানেন, সকালে পান করা হলে পেট খালি করতে কাজে আসে চা ও কফি। কারণ গরম পানীয় ভ্যাসোডায়ালেটর হিসেবে কাজ করে। এর অর্থ হলো তা পরিপাকতন্ত্রের রক্তনালীগুলোকে প্রসারিত করে, রক্ত চলাচল বাড়ায়। তাই সকাল সকালই পরিপাকতন্ত্র কাজ শুরু করে ও সারারাতে পেটে জমে থাকা বর্জ্য বের করে দেওয়ার তোড়জোড় করতে থাকে।

শুধুই কী চা ও কফি?
চা ও কফি ছাড়াও যে কোনো উষ্ণ পানীয়ই আসলে আমাদের পেট খালি করতে কাজ করে। আপনি যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকেন, তাহলে সকাল সকাল এক গ্লাস গরম পানিও চা বা কফির মতো কাজ করবে ও মলত্যাগের বেগ তৈরি করবে। বিশেষজ্ঞদের মতে, পরিপাকের প্রক্রিয়া বুঝতে পারলে এর ওপর গরম চা-কফির প্রভাব সহজে বোঝা যাবে। পরিপাকতন্ত্রে পেরিস্টালসিস নামের একটি প্রক্রিয়া রয়েছে, তা হলো অন্ত্রের ভেতরে ঢেউয়ের মতো এক ধরণের প্রক্রিয়া। অন্ত্রের মধ্য দিয়ে খাবার চলাচলে এই ঢেউয়ের প্রক্রিয়াটি খুবই জরুরী। কারো কারো ক্ষেত্রে এই ঢেউয়ের মতো প্রক্রিয়াটি কম থাকে। তাদের জন্য ক্যাফেইন উপকারী হতে পারে, কারণ তা চাপ বাড়ায়।

যুগ যুগ ধরেই কোষ্ঠকাঠিন্য দূর করতে চা ব্যবহার হয়ে আসছে। নিয়মিত চা ও গরম পানি পান করলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া সম্ভব। শুধু তাই নয়, পর্যাপ্ত পানি পান করা হলে অন্ত্রের মধ্যে দিয়ে সহজে মল বের হয়ে যেতে পারে। যাদের কোষ্ঠকাঠিন্য নেই, তাদের আসলে ক্যাফেইন বা গরম পানি পান করার কোনো দরকার নেই। আর যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের উচিৎ ডাক্তার দেখানো। চা ও কফির পাশাপাশি ফাইবার বেশি আছে এমন ফল, সবজি ও শস্য খাওয়াটাও তাদের উপকারে আসতে পারে।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং কিভাবে করা হয় এবং নিজেকে কিভাবে অতি দ্রুত চিকন করা যায় সেই বিষয়ে লেখা হয়েছে এবং সহজে প্রাকৃতিক উপায়ে slim বা চিকন হওয়ার টিপস গুলো সহজ ভাবে তুলে ধরা হয়েছে।

কিভাবে চিকন হওয়া যায়

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.