উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার উপায় জেনে নিন

উচ্চ রক্তচাপ(High blood pressure) বা হাইপারটেনশন পরিচিত এক সমস্যা। কখনও কখনও এটি প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়ায়। অনিয়মিত খাদ্যাভাস, অতিরিক্ত ওজন, মানসিক চাপ(mental pressure) এবং শরীরচর্চা না করার কারণে এই সমস্যা বেড়ে যায়।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার উপায় জেনে নিন

চিকিৎসকদের মতে, জীবনযাত্রা এবং খাদ্যতালিকায় কিছু পরিবর্তন আনতে পারলে উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব। যেমন-

১. উচ্চ রক্তচাপ(High blood pressure) নিয়ন্ত্রণ করতে হলে লবণ খাওয়া কমাতে হবে। কারণ, অতিরিক্ত লবণ রক্তে মিশে শরীরে সোডিয়ামের ভারসাম্য নষ্ট করে। তখন রক্তচাপ অস্বাভাবিক ভাবে বাড়তে থাকে। এছাড়া শরীরে সোডিয়ামের ভারসাম্য ঠিক না থাকলে কিডনির সমস্যাও হতে পারে।

২. আয়ুর্বেদ চিকিৎসা অনুযায়ী, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে মধু(Honey) অত্যন্ত কার্যকরী । ১ কাপ হালকা গরম পানিতে ১ চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে খান। প্রতিদিন সকালে এটি খেতে পারলে রক্তচাপ বা হাইপারটেনশনের মতো সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে।

৩. কলাতে থাকা পটাশিয়াম(Potassium) রক্তচাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।দিনের যে কোনও সময়, সারাদিনে অন্তত একটা কলা খাওয়ার চেষ্টা করুন।

৪. পুষ্টিবিদদের মতে, কমলার রসের সঙ্গে ডাবের পানি(coconut water) মিশিয়ে দিনে ২ থেকে ৩ বার খেতে পারলে রক্তচাপ বা হাইপারটেনশনের সমস্যা নিয়ন্ত্রণ করা যায়।

৫. তরমুজে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ(Vitamin A), লাইকোপিন, পটাশিয়াম এবং ফাইবার থাকে যা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের মতো সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

৬. ওটসে খুব কম পরিমাণে সোডিয়াম থাকে। এছাড়া এতে উচ্চমাত্রার ফাইবার থাকায় এটি রক্তচাপ বা হাইপারটেনশনের মতো সমস্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

৭. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে মশলাদার খাবারের পরিবর্তে সবুজ শাক-সবজি(Vegetables) খেতে পারেন। কারণ সবুজ সবজিতে উপস্থিত ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফলিক অ্যাসিড উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং কিভাবে করা হয় এবং নিজেকে কিভাবে অতি দ্রুত চিকন করা যায় সেই বিষয়ে লেখা হয়েছে এবং সহজে প্রাকৃতিক উপায়ে slim বা চিকন হওয়ার টিপস গুলো সহজ ভাবে তুলে ধরা হয়েছে।

কিভাবে চিকন হওয়া যায়

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.