
নাক ডাকা একটি বিরক্তিকর সমস্যা। এতে অনেক শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। সেসব সমস্যা থেকে বাঁচার জন্য এবং সঙ্গীকে বিরক্ত না করে রাতে ভালো ঘুম নিশ্চিত করার জন্য নিচের ১০টি উপায় আপনার জন্য সহায়ক হবে:
* পাশ ফিরে ঘুমান : যারা চিৎ হয়ে ঘুমান তাদের নাক ডাকার আশঙ্কা বেশি থাকে। পাশ ফিরে ঘুমান, নাক ডাকা কমে যাবে।
* ওজন কমান : মোটা হয়ে যাওয়া কেবল ডায়াবেটিস নয়, আরো অনেক স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। এটি নাক ডাকারও কারণ হতে পারে। অতিরিক্ত ওজন নাকের চারপাশ চিকন করে দেয়। বায়ু প্রবাহের পথ সরু করে দেয়। যে কারণে শ্বাস-প্রশ্বাসের সময় শব্দ হয়।
* অ্যালকোহল এবং অন্যান্য ঘুমের ওষুধ ছেড়ে দিন : যারা নাক ডাকেন না তারাও অ্যালকোহল গ্রহণ করলে নাক ডাকতে পারেন। ঘুমানোর আগে অ্যালকোহল নিলে এটি শ্বাসনালিকে শিথিল করে দেয়, যা নাক ডাকার কারণ হতে পারে।
* অতিরিক্ত বালিশ নিন : ঘুমানোর আগে মাথার নিচে অতিরিক্ত একটা বালিশ দিন। তাতে আপনার মাথা বুক থেকে উপরে থাকবে, যা নাক ডাকা কমিয়ে দেবে শ্বাসনালিকে বেশি খোলা রেখে।
* ধূমপান ত্যাগ করুন : শ্বাসনালিতে ক্লট তৈরি করে ধূমপান শ্বাস-প্রশাসে বাধা দেয়। ধূমপান ছাড়লে এ সমস্যা কমে যায়। ফলে নাকডাকাও কমে যায়।
* ঘুমের সময় ঠিক করুন : ঘুম স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। কমপক্ষে ৮ ঘণ্টা ঘুমান প্রতিদিন। প্রতিদিন যথাসময়ে ঘুমাতে যান ঠিক সময়ে উঠুন। এটি আপনার জীবনে ছন্দ নিয়ে আসবে। নাক ডাকা কমানোতে এর প্রভাব রয়েছে।
* ব্যায়াম : হৃৎপিন্ড-কে সবল রাখতে, রক্ত চলাচল স্বাভাবিক রাখতে ব্যায়াম প্রয়োজন। নিয়মিত ব্যায়াম ঘুমের ধরনকেও স্বাভাবিক রাখে। যে কারণে প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন। নাকডাকা কমান।
* প্রচুর তরল পান করুন : প্রতিদিন প্রচুর তরল পান করুন। শুষ্কতা থেকে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ, শ্বাসনালি এবং নাকের মিউকাসকেও নরম রাখুন।
* নাকের সুড়ঙ্গ পরিষ্কার রাখুন : যদি নাকের সুড়ঙ্গপথ সর্দির কারণে মিউকাস দিয়ে বন্ধ থাকে তবে শ্বাস নিতে কষ্ট হবে। তখন বাধ্য হয়ে আপনি নাকের বদলে মুখ দিয়ে নিঃশ্বাস নেবেন। এ অবস্থা থেকে মুক্তি পেতে গরম পানির ভাপ নিন ঘুমাতে যাওয়ার আগে।
* রাতের খাবার সময় ঠিক করুন : ঘুমাতে যাওয়ার অন্তত ২ ঘণ্টা আগে রাতের খাবার খাবেন। ফলে খাবার হজম হবে আপনি জেগে থাকতেই, যা আপনাকে আরামদায়ক, ভালো ঘুম নিশ্চিত করবে। নাক ডাকা কেবল একটি কারণে হয় না। এর পেছনে একাধিক কারণ থাকে। যে কারণেই হোক, ওপরের অভ্যাসগুলো নিশ্চয় আপনার নাক ডাকা কমিয়ে দেবে। তবে যদি না কমে, দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
এখান থেকে নাকডাকা সারানোর উপায় জেনে নিন
আপনার যে কোন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনার পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।ধন্যবাদ