কাঁচা বা শুকনা মরিচ থেকে ঝাল দূর করার ম্যাজিক টিপস!

ঝাল
কাঁচা বা শুকনা মরিচ থেকে ঝাল দূর করার ম্যাজিক টিপস!

অনেকেই আছেন ঝাল খেতে পারেন না মোটেও। বিশেষ করে অসুস্থ মানুষ বা বাচ্চাদের কথা তো রান্নার সময় ভাবতেই হয়। আবার দেখা যায়, অনেক খাবারেই মরিচ বাটা দিতে বলে বা মরিচের ঘ্রাণটাই বাড়ায় খাবারের স্বাদ। আবার কখনো ভুলে এমন মরিচ কেনা হয়ে যায় যেগুলোতে মারাত্মক ঝাল! এমন অবস্থায় কী করবেন? জেনে রাখুন শুকনো বা কাঁচা উভয় প্রকার মরিচ থেকেই ঝাল দূর করার একটি দারুণ উপায়! ভীষণ ঝাল মরিচের আগুনও এই উপায়ে একদমই কমে হয়ে যাবে অর্ধেক!
যা যা লাগবে
কাঁচা মরিচ
চিকন মাথার চাকু
কাঁচা দুধ
যা করবেন
* কাঁচা মরিচের ঝাল মূলত থাকে এর ভেতরের অংশে। অর্থাৎ বীজ ধারণ করে রাখে যে অংশটুকু, সেখানে। তাই ঝাল কমাতে চাইলে প্রথমেই এই অংশটুকু ফেলে দিতে হবে।
* ছুরি দিয়ে মরিচ লম্বা করে কেটে নিন। তারপর ভেতর থেকে সব কিছু ফেলে দিন।
* এবার এই মরিচ কাঁচা দুধে ভিজিয়ে রাখুন কয়েক ঘণ্টা।
* নির্দিষ্ট সময় পার হয়ে গেলে দুধ টুকুন ফেলে দিয়ে মরিচ ধুয়ে নিন। ব্যস, চলে গেছে মরিচের ঝাল!
* শুকনা মরিচ হলে ধুয়ে নেয়ার পর একে বেটে ফেলুন। আর সেই বাটা দিয়ে রান্না করুন তরকারী। দেখবেন অসাধারণ রঙ হবে, কিন্তু ঝাল বলতে গেলে হবেই না।
* কাঁচা মরিচ হলে একে বেটে ব্যবহার করতে পারেন। বা ফালি অবস্থায় যে কোন খাবারেই, এমনকি ভর্তা করতেও ব্যবহার করতে পারেন।

আপনার যে কোন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনার পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।ধন্যবাদ
সূত্র:প্রিয়.কম

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

হোমিওপ্যাথি চিকিৎসা

হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে বিস্তারিত

হোমিওপ্যাথি চিকিৎসা  সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো আপনার ডক্টরের এই পোষ্টেঃ হোমিওপ্যাথি (Homeopathy also homœopathy or …

2 comments

  1. ওজন বাড়ানোর উপায় .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.