
পার্টি মেকআপ সবার না হোক কিছু কিছু মানুষের জন্য প্রায়ই সাধারণ নিত্যনৈম্যত্যিক ব্যাপার। ছুটির দিনে রাতে পার্টির দাওয়াত তো থাকেই। বিশেষ করে শুক্র ও শনিবার রাত হলে অনেক সময়েই বিয়ে-শাদীর দাওয়াত পড়ে যায়। কিন্তু শুক্র/শনিবার বলে পার্লারগুলোতে অন্যান্য দিনের চাইতে ভিড় একটু বেশিই হয়। আর সেকারণে দেরি হওয়ার সম্ভাবনা হয়ে যায়। এছাড়া অনেক সময় ইচ্ছেও করে না ঘণ্টার পর ঘণ্টা পার্লারে লাইন দিয়ে বসে থাকতে। এর চাইতে নিজেই করে ফেলুন না খুব সহজ কিন্তু বেশ আকর্ষণীয় একটি পার্টি মেকআপ । চলুন তবে শিখে নেয়া যাক।
– প্রথমে পুরো ত্বক ভালো করে পরিষ্কার করে মুছে নিন।
– এরপর ত্বকের রং এর সাথে মিলিয়ে ন্যুড রং এর ফাউন্ডেশন ব্যবহার করুন। যদি ফাউন্ডেশন ব্যবহার করতে না চান তবে গার্নিয়ার বি বি ক্রিম অথবা ত্বকের রং এর সাথে মিলিয়ে প্যানকেক ব্যবহার করে বেস পার্টি মেকআপ করে নিন এবং মেকআপ বেশ ভালো করে ত্বকে মিশিয়ে নিন।
– পছন্দ অনুযায়ী ভ্রু এঁকে নিন ভালো করে।
– আইশ্যাডো লাগানোর পূর্বে চোখের পাতায় ভালো করে হাইলাইটার বা আইশ্যাডো প্রাইমার ব্যবহার করে নিন। এরপর সাদা রঙের আইশ্যাডো দিয়ে ভ্রুর কাছে হাইলাইট করে নিন। এরপর পছন্দসই রঙ নির্বাচন করে আইশ্যাডো দিন (ভিডিও)। আইশ্যাডো ভালো করে ব্লেন্ড করে নেবেন।
আইশ্যাডো ব্যবহার করুন ৫ টি ভুল এড়িয়ে
– এবার দিন আইলাইনার। চোখের উপরের পাতায় পছন্দ মতো মোটা চিকন এবং উইং করে আইলাইনার দিয়ে নিন। চোখের নিচের পাতায় আইলাইনার না দিয়ে আইশ্যাডো দিয়ে এঁকে নিন এবং সাদা কাজল দিয়ে চোখের নিচের পাতার ভেতরের দিকটা এঁকে নিন।
– এরপর ঠোঁটে দিন টকটকে লাল রঙের লিপস্টিক বা নিজের পছন্দ অনুযায়ী গাঢ় যেকোনো রঙের লিপস্টিক। কারণ রাতের বেলার পার্টি মেকআপ হিসেবে আকর্ষণীয় দেখাতে ঠোঁট হাইলাইট করে নেয়া উচিত।
– মুখের আকৃতি আরেকটু সুন্দর ও স্লিম দেখাতে গালের দুই পাশে ব্রোঞ্জার ব্যবহার করুন। এরপর গালের উপরে হালকা গোলাপি অথবা পিচ ব্লাশন লাগিয়ে নিন। আপনার নাক যদি খাঁড়া না হয় তাহলে নাকের দুই পাশেও সামান্য খয়েরী রং এর ব্লাশন লাগিয়ে নিন। এতে নাক খাড়া দেখাবে।
চোখের মেকআপ ভালো করে দেখে নিতে ছোট্ট ভিডিওটি দেখে নিন।