হঠাৎ করেই বুক ধড়ফড় কেন করে এবং করলে কি করবেন? জেনে নিন!

হঠাৎ করেই কি বুকের ভেতরটা ধড়ফড় করে। আর এর কারণটা ঠিক বুঝতেও পারছেন না। তবে বুক ধড়ফড়(Chest throbbing) করা মানেই অন্য রোগের লক্ষণ নয়। তবে এ সমস্যাটি বিশেষ করে নারীদের মধ্যে বেশি দেখা যায়। বুক ধড়ফড় করলে সবাই ভয় পেয়ে যান। কিন্তু সবসময় যে জটিল কোনো রোগের কারণে বুক ধড়ফড় করে তা নয়। বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ কিছু কারণে বুক ধড়ফড় হয়।

১। বুক ধড়ফড় (Chest throbbing) করার সবচেয়ে প্রধান কারণ দুঃশ্চিন্তা। ২। রক্তস্বল্পতা থাকলেও বুক ধড়ফড় (Chest throbbing) করে। ৩। অনেক সময় গর্ভাবস্থায় এ সমস্যা দেখা দিতে পারে। ৪। থাইরোটক্সিকোসিস বা দেহে অতিরিক্ত থাইরয়েড হরমোন তৈরির জন্য সৃষ্ট স্বাস্থ্য সমস্যা থাকলে বুক ধড়ফড়(Chest throbbing) করে। ৫। হৃৎপিণ্ডে ভাল্ব থাকে এবং ভাল্বগুলো একমুখী রক্ত প্রবাহ নিশ্চিত করে। এই ভাল্বে সমস্যার কারণেও বুক ধড়ফড় (Chest throbbing) করে। ৬। হৃৎপিণ্ডের বিভিন্ন জটিল রোগ থাকলে বুক ধড়ফড় (Chest throbbing) করতে দেখা যায়। ৭। এছাড়া হৃৎপিণ্ডের অলিন্দ এবং নিলয়ে যদি অতিরিক্ত সংকোচন হয় তবে মাঝে মাঝে খুব অল্প সময়ের জন্য বুক ধড়ফড় হতে পারে। যারা অ্যালকোহল গ্রহণ করেন এবং ধূমপান করেন তাদের এমন বেশি হয়। ৮। অতিরিক্ত মানসিক চাপে ভুগলেও হৃৎপিণ্ডের অতিরিক্ত সংকোচন হয় এবং এতে বুক ধড়ফড় হতে পারে। তবে বেশি সমস্যা মনে করলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

বুক ধড়ফড়-এর পেছনে ঠিক কি কারন লুকিয়ে আছে তা অভিজ্ঞ চিকিত্‍সক সহজেই বের করতে পারেন। একজন দক্ষ চিকিত্‍সক রোগীর ইতিহাস জেনে এবং শারীরিক পরীক্ষা করে উপরোক্ত রোগগুলো নির্ণয় করতে পারেন। তবে অনেক সময় নিশ্চিত হবার জন্য এক্সরে, ইসিজি, ইকো-কার্ডিওগ্রাম, এনজিওগ্রাম, ইটিটি টেস্ট এবং রক্তের কিছু পরীক্ষা করার দরকার হয়।

বুক ধড়ফড়(Chest throbbing) বেশির ভাগ ক্ষেত্রেই বড় কোন কারনে হয় না। তাই ঘাবড়ানোর কিছু নেই। তবে যেহেতু হৃত্‍পিন্ডের জটিল কিছু রোগের কারনে এমনটি হতে পারে, তাই বুক ধড়ফড়(Chest throbbing) করলে অবহেলা করা উচিত নয়। দ্রুত একজন হৃদরোগ বিশেষজ্ঞকে দেখানো উচিত এবং কারন খুঁজে চিকিত্‍সা করা উচিত। তা না হলে অকালেই ঝরে যেতে পারে অমূল্য প্রাণ

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং কিভাবে করা হয় এবং নিজেকে কিভাবে অতি দ্রুত চিকন করা যায় সেই বিষয়ে লেখা হয়েছে এবং সহজে প্রাকৃতিক উপায়ে slim বা চিকন হওয়ার টিপস গুলো সহজ ভাবে তুলে ধরা হয়েছে।

কিভাবে চিকন হওয়া যায়

কিভাবে চিকন হওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের ইনবক্সে আসে। মূলত এই পোস্টে ডায়েটিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.