কীভাবে চুলের জট ছাড়াবেন?

চুলের জট
চুলের জট

চুলের জট ছাড়াতে যুদ্ধ করেননি কখনও, লম্বা চুলের অধিকারী এমন মানুষ খুব কমই আছেন। আর শুষ্ক-রুক্ষ চুল হলেতো কথাই নেই, যুদ্ধ তখন মহাযুদ্ধে পরিণত হয়! প্রতিবার চুল আঁচড়াতে গেলেই ছিঁড়ে যায় একরাশ চুল! তবে কিছু স্মার্ট টিপস আছে চুলে জট লাগা এড়াতে। চলুন জেনে নেই ঝটপট!
১। চুলের আগা ছাঁটুন নিয়মিতঃ
চুলের আগা নিয়মিত ছেঁটে রাখলে চুলের জট লাগে না। এছাড়া আপনার চুলের আগা যদি ফেটে গিয়ে থাকে, তাহলে ছেঁটে দিলে আগা ফাটা ও চুলের জট লাগা দু’টোই সামলানো যাবে।

চুলের আগা ফাটা সমস্যার ৩ টি সমাধান
২। কন্ডিশনার ব্যবহার করুনঃ
প্রতিবার শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার লাগান। এতে চুল মসৃণ ও নরম থাকবে, চুলের জট লাগাও প্রতিরোধ করবে।
৩। নিয়ম করে তেল লাগানঃ
কুসুম গরম তেল নিয়মিত চুলে লাগানোর চেষ্টা করুন। এরপর শাওয়ার ক্যাপ বা উষ্ণ তোয়ালে দিয়ে ঢেকে রাখুন গোসলের আগ পর্যন্ত। এটা ডিপ কন্ডিশনিং এর কাজ করে। চুলের কিউটিকলের পরিচর্যাও করে এবং চুলের রুক্ষতা কমিয়ে চুলকে করে তোলে নমনীয়। মসৃণ চুল তাই চুলের জট লাগে না।
৪। চিরুনি নয়, আঙুল ব্যবহার করুনঃ
চুলের জট বাঁধলে চিরুনি বা ব্রাশের বদলে আঙুল দিয়ে ছাড়ানোর চেষ্টা করুন। আঙুল দিয়ে বিলি কেটে কেটে জট ছাড়িয়ে এরপর চিরুনি ব্যবহার করুন।
৫। বড় দাঁতের চিরুনি নিনঃ
বড় দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর অভ্যাস করুন। এতে চুল ছিঁড়ে যাবার আশংকা কম। তাছাড়া প্লাস্টিকের বদলে প্রাকৃতিক উপাদান যেমন কাঠের তৈরি চিরুনি হলে আরও ভালো হয়। আর মনে রাখবেন, ভেজা চুল কখনই আঁচড়াবেন না। কারণ তা নরম থাকে আর ছিঁড়ে যায়।
৬। নিচ থেকে শুরু করুনঃ
চুলের জট ছাড়াতে জটের নিচের দিক থেকে শুরু করুন। কখনওই জট খুলতে চুলের দু’টি অংশ দু’দিক থেকে টান দেবেন না।
৭। সিরাম ব্যবহার করুনঃ
শ্যাম্পু করার পর চুল আঁচড়ানোর আগে হেয়ার সিরাম ব্যবহার করুন। এটি চুলকে করে তোলে নরম ও মসৃণ। তাই চুলের জট ছাড়াতে তা খুব ভালো সাহায্য করে।
৮। বালিশের কভারে সুতি নয় সিল্ক ব্যবহার করুনঃ
ঘুমনোর সময় আমরা প্রায় সবাই-ই সুতি কাপড়ের বালিশের কভার ব্যবহার করি। কিন্তু সুতি কাপড় আমাদের চুল থেকে আর্দ্রতা শুষে নিয়ে রুক্ষ করে ফেলে এবং চুলে স্থির বিদ্যুৎ তৈরি করে। এতে করে চুলে রুক্ষতা তৈরি হয়ে জট লাগার প্রবণতা বাড়ে। কিন্তু সিল্কের কাপড়ে সে সমস্যা হয় না।
৯। বেণী করে শ্যাম্পু করুনঃ
সবসময় যে খোলা চুলেই শ্যাম্পু করতে হবে, এমন কোন কথা নেই। বরং বেণী করে চুলে শ্যাম্পু করলে ধীরে ধীরে বেণী খুলে আসে ধোয়ার সময়। যা মূলত ভেজা চুলের জট পাকানো থেকে রক্ষা করে।

চুলে শ্যাম্পু করার আগে যে পদ্ধতিগুলো অনুসরণ করা উচিত
১০। চুল খোলা রাখুনঃ
সবসময় চুল বেঁধে রাখলেও কিন্তু তাতে চুলের জট বাঁধে। কাজেই বাড়িতে যখন থাকবেন, চেষ্টা করুন চুল খুলে রাখার। আর নিয়মিত চুল পরিষ্কার করে আঁচড়ে রাখুন। অবাধ্য চুলকে বশে আনার জন্য পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই।

 

যে কোন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনাদের পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।ধন্যবাদ
লিখেছেনঃ নুজহাত ফারহানা, সূত্র:সাজগোজ

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

চুল পড়া

চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায় জেনে নিন

বর্তমান সময়ে চুলের সমস্যায় কম বেশি আমরা প্রত্যেকে ভুগি। চুল(Hair) পড়ে যাওয়ার সমস্যা এখন প্রায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.