জেনে নিন কালোজিরা বীফ ভুনা তৈরীর পদ্ধতি

বীফ ভুনা
জেনে নিন কালোজিরা বীফ ভুনা তৈরীর পদ্ধতি

কীভাবে  কালোজিরা বীফ ভুনা তৈরী করতে হয় তার পদ্ধতি নিচে বিস্তারিত উপকরণসহ আলোচনা করা হলো:
• গরুর মাংস ১ কেজি
• পেঁয়াজকুঁচি ২ কাপ
• মরিচগুড়ো ৩ টেবিল চামচ
• হলুদগুড়ো ১ টেবিল চামচ
• আদাবাটা ২ টেবিল চামচ
• রসুনবাটা ১ টেবিল চামচ
• গরম মসলা ৪টি করে
• কালোজিরা ১ টেবিল চামচ
• লবণ স্বাদমতো
• তেল ও পানি পরিমাণমতো
• আস্ত কাঁচামরিচ ৬টি
বীফ ভুনা  তৈরী প্রণালিঃ
প্রথমে গরুর মাংস ধুয়ে নিন। তারপর একটি পাত্রে তেল গরম করে তাতে একে একে পেঁয়াজ কুচিসহ সব বাটা মসলা, গরম মসলা ও লবণ দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিয়ে গরুর মাংস দিয়ে আবার কষাতে হবে। তারপর তাতে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে মাখা মাখা করে রান্না করতে হবে। এরপর অন্য একটি পাত্রে তেল দিয়ে পেয়াজ কুচি বেরেস্তা করে কালোজিরা দিয়ে তাতে রান্না করা মাংস দিয়ে ১০ মিনিট রাখতে হবে।
ব্যাস হয়ে গেল কালোজিরা বিফ ভুনা।

 

যে কোন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনাদের পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।ধন্যবাদ
রেসিপি: সায়মা সৈয়দ

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

তরকারিতে লবন বেশি হলে কমানোর বেশ কয়েকটি নিয়ম

দৈনন্দিন নানা সমস্যার কথা মাথায় রেখে আমরা আপনাদের সাথে শেয়ার করছি নানা রকম টিপস । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.