সহজে জেনে নিন উল্টো ডিম সেদ্ধ করার কৌশল

উল্টো ডিম সেদ্ধ

উল্টো ডিম সেদ্ধ করার কৌশল

ডিম সেদ্ধ খাওয়ার সময়ে আগে সাদা রঙের অংশটি পার হতে হয়, এর পরেই আসে ভেতরের নরম হলুদ কুসুম খাওয়ার পালা। কিন্তু কখনো কি ভেবেছেন যে ভেতরে সাদা অংশ এবং বাইরে কুসুম থাকলে খেতে কেমন লাগবে? দেখে নিন এমন “উল্টো ডিম” তৈরি করার প্রক্রিয়াটি। অবশ্য সমস্ত ব্যাপারটা একটা ছোট খাট বৈজ্ঞানিক গবেষণায় বটে!
– উল্টো ডিম সেদ্ধ করার জন্য অবশ্যই দরকার হবে একটি ডিম, একটি ছোট ফ্ল্যাশলাইট, একজোড়া স্কিন মোজা, কিছু স্বচ্ছ টেপ, বরফ এবং অল্প কিছু দড়ি। বেশ মন দিয়ে দেখে নিন এই উল্টো ডিম সেদ্ধ করার তৈরির প্রক্রিয়াটি।

– শুরু করুন ডিম এবং ফ্ল্যাশলাইট নিয়ে। ডিমের ভেতর দিয়ে ফ্ল্যাশলাইটের আলো ফেলে রংটি দেখে নিন। এই রংটি মনে রাখুন। উল্টো ডিম সেদ্ধ করার জন্য পরে কাজে লাগবে।
– এরপর ডিমটাকে টেপ দিয়ে পেঁচিয়ে ফেলুন। তবে ডিমের ওপরের এবং নিচের অংশে কিছুটা জায়গা খালি রাখুন।

– স্কিন মোজা নিয়ে এক প্রান্তে একটি গিঁট দিন। এরপর এর ভেতরে ডিমটা ঢুকিয়ে শক্ত করে দড়ি দিয়ে অন্য প্রান্তটিও আটকে দিন।

– এবার মোজার দুই প্রান্ত ধরে ঘুরাতে থাকুন ডিমটিকে। বেশ কিছুক্ষণ ধরে এটাকে ঘুরাতে থাকুন।

– এরপর আবার ফ্ল্যাশলাইট দিয়ে ডিমের ভেতরের রংটি দেখে নিন। ডিমের রংটা আগের চাইতে কিছুটা গাড় লাগার কথা।আগের চাইতে গাঢ় না লাগে তবে আবার কিছুক্ষণ ঘুরাতে থাকুন ডিমটিকে।

জেনে নিন কি কারণে ডিম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ খাবার?

– ডিমটির ভেতরটা বেশ গাঢ় হয়ে এলে একে মোজা থেকে বের করুন এবং টেপ প্যাঁচানো অবস্থাতেই একপাত্র পানিতে রাখুন। পানিটা গরম করে প্রায় ফুটন্ত অবস্থায় নিয়ে আসুন। এরপর ওই পানিতেই ডিমটাকে ক্রমাগত ঘুরাতে থাকুন চামচ দিয়ে। এরপর চুলা বন্ধ করে দিয়ে ডিমটাকে ওই পানিতে রেখে দিন পাঁচ মিনিট।

– ডিমটাকে পানি থেকে তুলে এক বাটি বরফ পানিতে ফেলুন। এরপর টেপ এবং ডিমের খোসা তুলে ফেলুন। খোসা আলাদা করে ফেললেই দেখতে পাবেন উজ্জ্বল হলুদ রঙের কুসুম। ডিমটা কেটে বা ভেঙ্গে ফেললে দেখতে পাবেন ভেতরের দিকে রয়েছে সাদা অংশটি। ব্যাস, হয়ে গেলো একেবারে উল্টো ডিম সেদ্ধ।

 

যে কোন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনাদের পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।ধন্যবাদ

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

হোমিওপ্যাথি চিকিৎসা

হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে বিস্তারিত

হোমিওপ্যাথি চিকিৎসা  সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো আপনার ডক্টরের এই পোষ্টেঃ হোমিওপ্যাথি (Homeopathy also homœopathy or …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.