জীবনটাকে নতুন করে শুরু করতে এই ছোট্ট বিষয়গুলো মেনে চলুন

জীবনটাকে

জীবনটাকে নতুন করে শুরু

অতীতের ভুলভ্রান্তি ভুলে নতুন করে জীবনটাকে সাজাতে কে না চায় বলুন? কিন্তু সমস্যা হচ্ছে আমরা একই ভুল পুনরায় আবার করে ফেলি এবং আবার আফসোস করতে থাকি। কিন্তু মানুষের জীবনে সুযোগ বারবার আসে না। যদি আপনি সত্যিই চান জীবনটাকে একবারে নতুন করে শুরু করতে তাহলে কিছু বিষয়ের দিকে নজর দিতে হবে আজ থেকেই। এবং আজ থাকেই বাদ দিতে হবে অতীত জীবনের কালো অধ্যায়টি। মেনে চলতে হবে ছোট্ট কিছু বিষয়, নতুন জীবনটাকে সাজিয়ে তুলতে চাইলে।
১) অতীত সম্পর্কে চিন্তা একেবারেই বন্ধ করুন
নিজের জীবনটাকে নতুন করে শুরু করতে চাইলে অবশ্যই অতীতের সবকিছু ছেড়ে দিতে হবে। শুধু চোখের আড়াল করাই নয় সকল বিষয়কে মনে আড়াল করতে হবে। যদিও কাজটি খুব সহজ কিছু নয় তারপরও নিজের বর্তমান এবং ভবিষ্যতের খাতিরে এইটুকু কষ্ট করতেই হবে। একেবারেই ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে ফেলে আসা দুঃখগুলো।
২) নিজেকে দোষারোপ করা বন্ধ করতে হবে
‘আমি অপয়া, অভাগা’, ‘আমাকে দিয়ে কিছুই হবে না’, ‘সব আমার দোষ’, ‘আমিই খারাপ’ এই ধরণের দোষারোপ করা বন্ধ করুন নিজেকে। প্রথমে নিজের জীবনটাকে ভালবসাতে শিখুন, নিজেকে মাফ করতে শিখুন। মানুষের দ্বারাই ভুল হওয়া সম্ভব, আপনাকে দিয়েও কোনো ভুল কাজ হয়েছে। কিন্তু তাই বলে নিজেকে এমন কোনো শাস্তি দেয়া উচিত নয় যার কারণে নিজের আত্মবিশ্বাস আরও নিচু হতে থাকে। নিজেকে এতো দোষারোপের কারণে নিজের আত্মবিশ্বাস নিজেই ভেঙে ফেলছেন আপনি। নতুন করে সবকিছু শুরু করতে চাইলে এই কাজটি করা যাবে না একেবারেই।
৩) অন্যের পরামর্শ নিন, নিজের মতামত একেবারে পরিবর্তন নয়
নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিন। অন্যের পরামর্শ নিতে পারেন কিন্তু কখনোই এই পরামর্শ নিয়ে নিজের বিরুদ্ধে নিজের মতামত পরিবর্তন করবেন না কখনোই। অর্থাৎ নিজের সিদ্ধান্ত নিজেই নেবেন অন্যের দ্বারা প্রভাবিত হয়ে ভুল করবেন না কখনোই। পরামর্শ নেয়া আর প্রভাবিত হওয়ার মধ্যে পার্থক্য।
৪) ‘আমি পারবো না’ কে ‘আমি পারবো’ তে পরিবর্তন করুন
‘আমি পারবো না’ এই নেতিবাচক চিন্তাটি নতুন করে জীবন শুরু করাকে বাঁধা প্রদান করে। অতীতকে ছেড়ে দেয়ার চিন্তাকে মনে করে এবং নতুন জীবন শুরু করতে গিয়েই যদি বলেন, ‘আমি পারবো না’ তাহলে তো কিছুই হবে না। আপনার এই পারবো না মানসিকতা পরিবর্তন করে আমি পারবোতে রূপান্তরিত করে নিন। তাহলেই নতুন করে জীবন শুরু করতে সমস্যা হবে না আর।

যে কোন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনাদের পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।ধন্যবাদ

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

সমালোচনা

অন্যের সমালোচনা নয়, আত্মসমালোচনা বুদ্ধিমানের কাজ!

“জানেন ভাবী, পাশের ফ্লাটের রুমকিকে নাকি আজ দেখতে এসেছিল। ছেলে সরকারি জব করে। বিয়ের কথা …

One comment

  1. nice tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.