চীনাবাদাম সম্পর্কিত তথ্য জেনে নিন

চীনাবাদাম

চীনাবাদাম সম্পর্কিত তথ্য

আপনার ডক্টর অনলাইন বাংলা স্বাস্থ্য টিপস পোর্টালের আজকের আর্টিকেল চীনাবাদাম সম্পর্কিত কিছু তথ্য নিয়ে।চলুন জেনে নিই চীনাবাদামের জানা অজানা কিছু মূল্যবান তথ্য।

 

চীনাবাদাম (আরাচিস হাইপোগিয়া-Arachis hypogea) লেগাম গোত্রের একটি প্রজাতি যার উৎপত্তিস্থল দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা এবং মেক্সিকো । আদি উৎস আমেরিকা হলেও বর্তমানে ভারতীয় উপমহাদেশ, চীন, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মধ্য আফ্রিকা, মাদাগাস্কারসহ আরো অনেক উষ্ন্ম মন্ডলীয় দেশে চীনাবাদামের ব্যপক চাষাবাদ হচ্ছে। চীনাবাদাম হচ্ছে সয়াবিনের পর সর্বাপেক্ষা বেশী তেল প্রদায়ী ফসল । চীনাবাদামের গাছ একটি ঔষধী জাতীয় লতানো গুল্ম, যা ৩০ সেমি থেকে ৫০সেমি (১ ফুট থেকে ১.৫ ফুট) দীর্ঘ হয়।

 

চীনা বাদামের ফুল থেকে স্বাভাবিক ভাবে অন্যান্য ফুলের মতই ফল হয় না। এদের গাছে হলুদ রং এর ফুল হয়। সেই ফুলে পরাগয়ান হবার পর ফুলের পাপড়িগুলি ঝরে যায় ও ওভারীটি ফুলে ওঠে। সেই ফুলে ওঠা ডিম্বাশয় কে PEG (পেগ ) বলা হয়। সেই পেগটি তখন আরো একটি লম্বা হয়ে ওঠা একটি দন্ড সহকারে হটাত নিচের দিকে ঘুরে যায়। সেই ডিম্বাশয়টি পেগ-স্টেম সহ তখন নিচে ঘুরে গিয়ে এক /দু দিনের মধ্যে মাটির নিচে প্রবেশ করে ও ধীরে ধীরে চীনাবাদাম ফল হয়ে মাটির নিচেই বাড়তে থাকে। তাই আমরা যখন চীনাবাদাম এর ফল তুলি তখন মাটির নিচ থেকেই তুলতে হয় যদিও ফুল মাটির ওপরে স্বাভাবিক ভাবেই হয়।

 

যে কোন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনাদের পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।ধন্যবাদ

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

হোমিওপ্যাথি চিকিৎসা

হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে বিস্তারিত

হোমিওপ্যাথি চিকিৎসা  সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো আপনার ডক্টরের এই পোষ্টেঃ হোমিওপ্যাথি (Homeopathy also homœopathy or …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.