লবণের ৭টি অজানা গুন সম্পর্কে জেনে নিন

লবণের
লবণের ৭টি অজানা গুন

লবণ আমাদের নিত্যপ্রয়োজনীয় খাবার। লবণের বহুবিধ উপকারীতা আছে।খাবারের বাইরেও দৈনন্দিন নানা সমস্যা থেকে আমাদের মুক্ত করতে পারে এক চিমটি লবণ।

 

এখানে সাতটি সমস্যা সমাধানে লবণের ভূমিকার কথা তুলে ধরা হলো:
১. রান্না করতে গিয়ে আগুনের বা গরম জলের আঁচ লেগে যায় যখন তখন৷ আক্রান্ত স্থানে সঙ্গে সঙ্গে লবণ লাগিয়ে নিন। জ্বালা কমে যাবে এবং ফোসকাও পড়বে না।

২. মাছ কাটতে গিয়ে অনেক সময় হাতে কাঁটা বিঁধে যায়৷ তীব্র যন্ত্রণায় নাজেহাল অবস্থা হয়। কাঁটা বিঁধে যাওয়া জায়গায় লবণ ঘষে দিন। অথবা জলে লবণ মিশিয়ে আক্রান্ত স্থান তাতে ডুবিয়ে রাখুন। ব্যথা থেকে মুক্তি পাবেন৷

৩. অল্প দাঁতে ব্যথা হলে রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে এক গ্লাস উষ্ণ গরম জলে লবণ মিশিয়ে মুখে রেখে ফেলে দিন৷ তারপর আর কিছু মুখে দেবেন না৷ পরপর তিনদিন এরকম করলে দাঁত ব্যথা অনেকটাই কমে যাবে৷

৪. গলা ব্যথাতেও লবণ পানির সমান উপকারী। টনসিলের ব্যথা বা ঠাণ্ডাজনিত কারণে গলা ব্যথায় উষ্ণ গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে গলায় কিছুক্ষণ রেখে ফেলে দিন৷ অনেকটা আরাম পাবেন।

৫. পোকামাকড় কামড়ে দিলে আক্রান্ত স্থান অনেক সময় লাল ফুলে যায়। উষ্ণ গরম পানিতে লবণ মিশিয়ে আক্রান্ত স্থানটি ধুয়ে ফেলুন। জ্বালা বা অস্বস্তি কমে যাবে।

৬. দাঁতের হলদে ভাব সরিয়ে সাদা রং ফিরিয়ে আনতে লবণের সঙ্গে খানিকটা লেবু মিশিয়ে তা দিয়ে দাঁত মাজুন। তিন দিনের মধ্যেই দাঁতের সাদা রং ফিরতে শুরু করবে।

৭. দাঁতের গোড়ায় ব্যথা করলে বা মাড়ি ফুলে গেলে লবণ মেশানো পানি তা উপশম করতে পারে। উষ্ণ গরম পানিতে লবণ মিশিয়ে তা কিছুক্ষণ মুখে ধরে রাখুন। দু দিন দু বেলা নিয়মিত করলেই মাড়ির ব্যথা কমবে৷

যে কোন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনাদের পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।ধন্যবাদ

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

হোমিওপ্যাথি চিকিৎসা

হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে বিস্তারিত

হোমিওপ্যাথি চিকিৎসা  সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো আপনার ডক্টরের এই পোষ্টেঃ হোমিওপ্যাথি (Homeopathy also homœopathy or …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.