গ্যাস্ট্রিকের ৫টি ঘরোয়া সমাধান জেনে নিন

গ্যাস্ট্রিকের

গ্যাস্ট্রিকের ৫টি ঘরোয়া সমাধান

গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সাথে সবাই-ই কম বেশি পরিচিত। এই সমস্যাটি প্রায় মানুষের মধ্যেই রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের বদৌলতে গ্যাস্ট্রিকের বা অ্যাসিডিটির অসংখ্য ঔষধ রয়েছে। পাশাপাশি আমরা চাইলে ঘরোয়াভাবে এই রোগটি প্রতিরোধ করতে পারি।

গ্যাস্ট্রিক সমাধানে পুদিনা পাতা:

পুদিনা পাতার রস গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। প্রতিদিন পুদিনা পাতার রস বা পাতা চিবিয়ে খেলে এসিডিটি ও বদহজম থেকে দূরে থাকতে পারবেন।

গ্যাস্ট্রিক সমাধানে গুড়:

গুড় আপনার বুক জ্বালাপোড়া এবং এসিডিটি থেকে মুক্তি দিতে পারে। যখন বুক জ্বালাপোড়া করবে সাথে সাথে একটুকরো গুড় মুখে নিয়ে রাখুন যতক্ষণ না সম্পূর্ণ গলে যায়। তবে ডায়বেটিস রোগীদের ক্ষেত্রে এটি নিষিদ্ধ।

গ্যাস্ট্রিক সমাধানে জিরা:

এক চা চামচ জিরা ভেঁজে গুড়া করে নিন। এই গুড়াটি একগ্লাস পানিতে মিশিয়ে প্রতিবার খাবারের সময় পান করুন। এতে অনেকটাই সমাধান পাবেন আপনি।

গ্যাস্ট্রিক সমাধানে লং:

আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, তবে লং হতে পারে আপনার সঠিক পথ্য। দুইটি লং মুখে নিয়ে চিবালে এর রস অনেকটা উপকারে আসতে পারে আপনার।

গ্যাস্ট্রিক সমাধানে মাঠা:

দুধ (milk) এবং মাখন দিয়ে তৈরি মাঠা আমাদের দেশে খুবই জনপ্রিয়। গ্যাস্ট্রিকের বা এসিডিটি দূর করতে টনিকের মতো কাজ করে যদি এর সাথে সামান্য গোলমরিচ গুঁড়া যোগ করেন।
কোনো রোগকেই অবহেলা করা উচিত নয়। ছোটখাটো গ্যাস্ট্রিকের কারণে অনেক সময় বড় রোগের কারণ হয়ে দাড়াতে পারে তাই প্রথম অবস্থাতেই এর সমাধান চিন্তা করুন। ডাক্তারি মেডিসিনের চেয়ে প্রাকৃতিক ঔষধের কার্যকারিতা বহুলাংশে বেশি।

যে কোন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনাদের পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।ধন্যবাদ

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

chikungunia

চিকুনগুনিয়া সম্পর্কে বিস্তারিত জানুন ভিডিওসহ

চিকুনগুনিয়া হচ্ছে চিকুনগুনিয়া ভাইরাস (CHIKV) দ্বারা সৃষ্ট একটি সংক্রমণ।এই ভাইরাস শরীরে প্রবেশের দুই থেকে চার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.