সিল্কি ঝলমলে চুলের জন্য ব্যবহার করুন এই ৫টি দারুণ হেয়ার প্যাক

সিল্কিসিল্কি ঝলমলে চুল

সিল্কি স্বাস্থ্য উজ্জ্বল সুন্দর চুল কার না পছন্দ বলুন? সুন্দর ঝলমলে সিল্কি চুল পাবার জন্য আমরা কত কিছু না করে থাকি! কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা করতে ভুলে যাই। আর তা হল চুলের খাবারের কথা। চুলের খাবার? তা আবার কী? অনেকেই হয়তো জানেন না যে আমাদের দেহের মত চুলেরও প্রয়োজন রয়েছে খাবারের ও পুষ্টির এবং এতে সাহায্য করবে নিত্যদিনকার কিছু খাবারই। আমাদের দৈনন্দিনকার এই খাবারগুলো চুলের পুষ্টি জুগিয়ে চুল পড়া কমিয়ে দিবে এবং চুলকে করবে খুশকিমুক্ত ও সিল্কি । প্যাকগুলো সপ্তাহে একবার ব্যবহার করুন দেখুন ম্যাজিক।

 

১। সিল্কি ঝলমলে চুলের জন্য লেবু এবং দুধের প্যাক

দুই কাপ দুধ এবং একটি লেবুর রস মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এটি চুলে ভাল করে লাগান। চুলের গোড়াসহ সম্পূর্ণ চুলে প্যাকটি লাগাবেন। আধা ঘন্টার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি আপনার চুলকে সিল্কি, ঝলমলে এবং স্বাস্থ্যজ্বল করে তুলবে।

 

২। সিল্কি ঝলমলে চুলের জন্য মধু এবং অলিভ অয়েল

আপনার শুষ্ক মলিন চুলকে সিল্কি ও স্বাস্থ্যজ্বল করে তুলতে মধু ও অলিভ অয়েলে প্যাকের জুড়ি নেই। এই প্যাকটি চুলের আগা ফাটা দূর করে থাকে। এটি চুল বৃদ্ধি করে চুলকে সিল্কি ও মসৃণ করে তোলে।

 

৩। সিল্কি ঝলমলে চুলের জন্য কলার প্যাক

কলা এমন একটি উপাদান যা চুলের গোঁড়া মজবুত করার পাশপাশি চুলকে সিল্কি, মসৃণ করে। একটি পাকা কলা ব্লেন্ড করে পেষ্ট করে নিন। এর সাথে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন। চুলের গোঁড়া থেকে সম্পূর্ণ চুলে এই প্যাকটি লাগান। ১৫- ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। জেনে নিন ড্রাই চুলের জন্য ডিম দিয়ে তৈরী ৫ টি হেয়ার প্যাক

 

৫। সিল্কি ঝলমলে চুলের জন্য ডিম এবং চা

আপনার চুল কি হঠাৎ করে রুক্ষ হয়ে গেছে? শুষ্ক রুক্ষ চুলকে সিল্কি করে তুলতে এই প্যাকটি অনেক বেশি কার্যকর। ডিমের সাদা অংশ এবং চায়ের লিকার দিয়ে একটি প্যাক তৈরি করে নিন। ডিমের সাদা অংশ চুলের গোঁড়া থেকে পুষ্টি জুগিয়ে থাকবে। আর চায়ের লিকার প্রাকৃতিকভাবে আপনার চুলকে সিল্কি করে তুলবে।

 

যে কোন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনাদের পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।ধন্যবাদ
সূত্রঃপ্রিয়.কম

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

চুল পড়া

চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায় জেনে নিন

বর্তমান সময়ে চুলের সমস্যায় কম বেশি আমরা প্রত্যেকে ভুগি। চুল(Hair) পড়ে যাওয়ার সমস্যা এখন প্রায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.