পিল অফ মাস্ক উজ্জ্বল ত্বকের জন্য

মাস্কপিল অফ মাস্ক উজ্জ্বল ত্বকের জন্য

ঠিকমতো ত্বকের যত্ন না নেয়া, রোদ , ধুলা বালি এবং আরও অনেক কারণে আমাদের ত্বকের উপর কালচে ছাপ পড়ে যায়। যার জন্য ত্বক রুক্ষ এবং মলিন দেখায়। তবে এ সব সমস্যার সমাধান আমরা ঘরে বসেই করতে পারি। আজকে আমারা জানবো কীভাবে ব্রাইটেনিং পিল অফ মাস্ক তৈরি করা যায়। ব্রাইটেনিং পিল অফ মাস্ক ব্যবহারে অল্প সময়েই মুখের কালচে ভাব দূর হয়ে যায় এবং এই মাস্কের ব্যবহারে ত্বক আরও বেশি উজ্জ্বল দেখায়।

পিল অফ মাস্ক তৈরীতে যা যা লাগবেঃ

• ১/২ কাপ গ্রিন টি
• অর্ধেক পরিমাণ লেবু
• ১ চা চামচ মধু
• ২ প্যাকেট জেলেটিন, প্লেইন এবং গন্ধমুক্ত
• ২ টি ডিমের সাদা অংশ
• ১ টি ভিটামিন ই ক্যাপসুল
যেভাবে তৈরি করবেন
• গ্রিন টি এবং ২ প্যাকেট জেলেটিন ভালো ভাবে মিশিয়ে নিন।
• এরপর লেবুর রস যোগ করুন।
• মধু এবং ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন।
• মিশ্রণটি ২০-২৫ সেকেন্ড এর জন্য মাইক্রওভেনে রাখুন যেন জেলেটিন পুরোপুরি গলে যায়।
• এরপর এটিকে ঠাণ্ডা করুন, চাইলে ১০ মিনিট ফ্রিজে রাখতে পারেন।
• সবশেষে ডিমের সাদা অংশ যোগ করুন। মনে রাখবেন ডিমের সাদা অংশ অবশ্যই সবশেষে যোগ করতে হবে।

চটজলদি মুখের উজ্জ্বলতা বাড়ানোর ৩ টি ঘরোয়া মাস্ক

পিল অফ মাস্ক যেভাবে মুখে লাগাবেনঃ

মুখ পরিস্কার করে শুকিয়ে নিন। এবার পুরো মুখে মাস্কের মিশ্রণটি লাগিয়ে নিন। খেয়াল রাখবেন মাস্কের মিশ্রণটি যেন মোটা করে লাগানো হয় তা না হলে উঠানোর সময় সমস্যা হতে পারে। আপনি চাইলে মেকআপ ব্রাশ ব্যবহার করতে পারেন তবে আঙুলের সাহায্যে ভালো হয়।
প্রথমে একবার দিয়ে ৩ মিনিট বসে থাকুন। এরপর একই ভাবে এর উপর আরেকটি লেয়ার দিন।
এবার ৩০ মিনিট অপেক্ষা করুন। স্কিনে টান টান অনুভূত হলে বুঝবেন এটি কাজ করছে।
যখন পিল অফ মাস্ক পুরোপুরি শুকিয়ে একটু শক্ত হয়ে যাবে তখন আস্তে আস্তে এটি তুলে ফেলুন।
মুখের যে অংশের পিল উঠবেনা সে অংশে কাপড় ভিজিয়ে আস্তে করে ঘষুন। উঠে যাবে।
এবার মুখ ধুয়ে ময়েশচারাইজার লাগিয়ে নিন।

ঝলমলে নিখুঁত ও লাবণ্যময়ী ত্বকের জন্য রাতের ২টি ফেসিয়াল মাস্ক

যে কোন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জানান দিতে আপনার ডক্টর রয়েছে আপনাদের পাশে।জীবনকে সুস্থ্য, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আপনার ডক্টর health সাইটে।মনে না থাকলে আপনি সাইট আপনার ব্রাউজারে সেভ করে রাখুন।ধন্যবাদ
লিখেছেনঃ পাপিয়া সুলতানা

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

তরকারিতে লবন বেশি হলে কমানোর বেশ কয়েকটি নিয়ম

দৈনন্দিন নানা সমস্যার কথা মাথায় রেখে আমরা আপনাদের সাথে শেয়ার করছি নানা রকম টিপস । …

One comment

  1. খুব সুন্দর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.