খাঁটি কনডেন্সড মিল্ক ঘরোয়া ভাবে নিজের হাতেই তৈরি করে ফেলুন (রেসিপি ও ভিডিও)

চায়ের(tea) সাথে তো বটেই, বিভিন্ন মিষ্টি(sweet) খাবারেও ক্রিমি একটা স্বাদ আনতে কনডেন্সড মিল্ক আমরা হরহামেশাই ব্যবহার করে থাকি । কিন্তু কে জানে বাজারে কেনা কনডেন্সড মিল্কের মাঝে কতটুকু দুধ(milk) আছে?বলা বাহুল্য এসব পণ্যে তো ভেজাল থাকবেই । তাই বাড়িতেই তৈরি করে নিন একদম খাঁটি দুধের কনডেন্সড মিল্ক । দরকার হবে মাত্র তিনটি উপকরণ আর বেশ কিছুটা ধৈর্য।চলুন কনডেন্সড মিল্কের তৈরি টিপসটা দেখে নেওয়া যাক ।

কনডেন্সড মিল্ক তৈরীর উপকরণ:

– ৫০০ মিলি দুধ
– এক কাপ চিনি
– এক চিমটি বেকিং সোডা

 

কনডেন্সড মিল্ক তৈরীর প্রণালী:

১) প্যানে যোগ করুন দুধ এবং চিনি। মাঝারি আঁচে ক্রমাগত নাড়তে থাকুন। এই রান্নাটিতে বেশ ধৈর্যের(patience) প্রয়োজন হয়। কারণ সর্বক্ষণ দুধের ওপর নজর রাখতে হয় এবং দুধটা যেন ফুটে বাইরে ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হয়।
২) বেশি আঁচে দুধটা ফুটাতে থাকলে এটা ১৫ মিনিটের মাঝেই বেশ একটা লালচে রঙ হয়ে আসবে। মাঝারি আঁচে হলে ২০ মিনিটের কিছু বেশি লাগতে পারে।

৩) আরও ১৭-১৮ মিনিট পর লক্ষ্য করে দেখুন দুধটা ঘন হয়ে এসেছে এবং বেশ ফেনা ফেনা হয়ে বুদবুদ উঠছে।
৪) এ সময়ে চিনিটা ক্যারামেলাইজ হতে শুরু করবে এবং আপনি নাড়তে নাড়তেই টের পাবেন দুধের ঘনত্বে পরিবর্তন এসেছে। নাড়তে নাড়তেই কনডেন্সড মিল্কের মতো হয়ে আসবে দুধটা। চুলা নিভিয়ে দিন।
৫) এবার যোগ করুন বেকিং সোডা এবং ভালো করে নেড়ে মিশিয়ে নিন। হয়তো মনে হতে পারে বেকিং সোডা দেবার ফলে দুধটা পাতলা হয়ে গেছে এবং রঙ পাল্টে গেছে। কিন্তু ঠাণ্ডা হলেই তা ঠিক হয়ে যাবে। জোরে জোরে নেড়ে ঠাণ্ডা করে নিন।
ব্যাস তৈরি হয়ে গেলো একেবারে খাঁটি কনডেন্সড মিল্ক, আপনার নিজের হাতেই তৈরি! কেনা জিনিসের সাথে এর স্বাদের তুলনাই হয় না! ব্যবহার করুন সাথে সাথেই অথবা রেখে দিন ফ্রিজে।
ভালো করে বুঝতে দেখে নিন ভিডিওটি-

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

তরকারিতে লবন বেশি হলে কমানোর বেশ কয়েকটি নিয়ম

দৈনন্দিন নানা সমস্যার কথা মাথায় রেখে আমরা আপনাদের সাথে শেয়ার করছি নানা রকম টিপস । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.