ফাঁক পেলেই দুলা ভাই জোর করে আমার সাথে …

দুলা

ফাঁক পেলেই দুলা ভাই জোর করে আমার সাথে

আমি আমার সমস্যা গুলো কাউকে বলতে পারছি না। আমার দুলাভাই সুযোগ পেলেই বা বাসায় যখন কেউ থাকে না তখন আমার শরীরে হাত দেয়, আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। আমি অনেক বাধা দিচ্ছি কিন্তু তাকে ঠেকাতে পারছি না। যখন তখন জোর করে আমার গায়ে হাত দেয়ার চেষ্টা করে, আমার বাঁধার কারণে পারে না । কিন্তু আমি জানি না কত দিন বাধা দিতে পারবো। এই কথা গুলি আমি বাসার কাউকেই বলতে পারছি না ।এখন আমি কী করব?
প্রশ্নটি আমাদের ফেসবুক পেজে করেছেনঃ নাম প্রকাশে অনিচ্ছুক একজন তরুনী

আপু, তোমার লেখায় অনেক কিছুরই উল্লেখ নেই। যেমন, তোমার বয়স কত? দুলা ভাই তোমাদের বাসায় থাকে কেন? নাকি তুমিই দুলা ভাইয়ের বাসায় থাকো? তোমার বোনের ব্যবহার কেমন তোমার সাথে ইত্যাদি…

প্রথমত, এটা চেপে রাখার বা গোপন করার বিষয় একেবারেই না। যদি করি, একদিন হয়তো লোকটা সুযোগ বুঝে ধর্ষণ করবে তোমাকে। এই কথাটা তাই অবশ্যই কাউকে না কাউকে জানাতে হবে। তোমার মাকে বলো। মাকে বলতে না পারলে বোনকে বলো। কিন্ত বলতে হবে অবশ্যই।

দ্বিতীয়ত, কখনো কোনভাবেই লোকটার সাথে একলা বাসায় থাকবে না তুমি। যেভাবেই হোক বাড়ির লোকদের সাথে বেড়িয়ে যাবে। আমি জানিনা তোমার মোবাইল ফোন আছে কিনা, যদি থেকে থাকে তাহলে চেষ্টা করবে লোকটার কিছু কথা রেকর্ড করে রাখতে। আর ফোনটা সবসময় হাতের কাছে রাখবে, লোকটা এগিয়ে এলেই কাউকে না কাউকে ডায়াল করে ফেলবে, যেন লোকটা জোরাজুরি করলে শুনতে পায় কেউ না কেউ… তোমার কোন কাছের বন্ধু হতে পারে সেটা।

 

কিংবা এগুলো রেকর্ড করার চেষ্টা করতে পারো, সেটাও ভালো হবে। আর যদি একান্তই লোকটার সাথে একা বাড়িতে থাকতে হয়, তাহলে হয় আশে পাশের কোথাও চলে যাও। সেটা হতে পারে পাড়া পড়শির বাড়ি। কিংবা কাউকে বাসায় ডেকে আনো। কিংবা নিজের ঘরে দরজা আটকে বসে থাকো। কেউ না ফেরা পর্যন্ত বের হবে না একেবারেই। যদি বোনের বাসায় থেকে থাকো, চেষ্টা করো এখান থেকে চলে যাওয়ার। এই বাড়ি মোটেও নিরাপদ নয় তোমার জন্য।

 

আমি আবারও বলছি, কথাটা কাউকে না কাউকে জানাও আপু। একটা দুর্ঘটনা ঘটে যাবার পর কিন্তু কিছুই করার থাকে না।

→ বেশ কিছুদিন থেকে আপনাদের বিভিন্ন সমস্যার কথা শুনে আমরা পরামর্শ দেবার চেস্টা করছি, আশা করছি এই ধারা অব্যাহত থাকবে, আপনিও চাইলে আপনার যেকোন সমস্যার কথা আমাদেরকে জানাতে পারেন।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

শাড়ি পরার সময়

শাড়ি পরার সময় যে বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখা উচিত

শাড়ি বাঙালি নারীর ঐতিহ্য। শাড়িতেই যেন বাঙালি নারীর সৌন্দর্য ফুটে উঠে পুরোপুরি। আর শাড়ির সাথে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.