বাঁধাকপি ভাজি কিমা দিয়ে

কিমা(minced meat) দিয়ে বাঁধাকপি ভাজি(bhaji) চলতে পারে সকালের নাস্তায় কিংবা দুপুরে ভাতের পাতে, পরোটা/ রুটির সাথে এবং রাতের খাবারে সাথে … !!!!

বাঁধাকপি

বাঁধাকপি ভাজি কিমা দিয়ে

কিমা দিয়ে বাঁধাকপি(cabbage) ভাজি বানাতে যা যা লাগবে
• মুরগির কিমা ১ কাপ
• বাঁধাকপি মিহি কুচি ২ কাপ
• পেয়াজ কুচি ১ কাপ
• টক দই ১ টেবল চামচ
• আদা বাটা ২ টেবিল চামচ
• রশুন বাটা ১ চা চামচ
• মরিচ গুড়া ২ চা চামচ
• জিরা গুড়া ১ চা চামচ
• গরম মশলা গুড়া ২ চা চামচ
• এলাচি বাটা হাফ চা চামচ
• কাঁচামরিচ বাটা হাফ চা চামচ
• তেল ৪ টেবিল চামচ
• লবণ স্বাদমত
বাঁধাকপি ভাজি কিমার প্রস্তুত প্রণালী-
প্রথমে প্যান এ তেল দিয়ে তেল(oil) গরম হলে পেয়াজ দিন, পেয়াজ কুঁচি লাল করে বেরেস্তার মত ভাজা হলে এতে অল্প পানি দিয়ে একে একে টক দই, আদা বাটা, রশুন বাটা, মরিচ গুড়া, জিরা গুড়া, গরম মশলা গুড়া দিয়ে মসলা কষিয়ে নিন ।
এখন এই কষানো মসলায় কিমা দিয়ে নাড়াচাড়া করে রান্না করুন ১০ থেকে ১২ মিনিট ,এবার এতে মিহি কুচি বাঁধাকপি, এলাচি বাটা , কাঁচামরিচ বাটা , স্বাদমত লবণ আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে নারাচারা করে মিডিয়াম আঁচে রান্না করুন আরও ১০ থেকে ১২ মিনিট এবার কিমা দিয়ে বাঁধাকপি রান্না শেষ নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজার এই কিমা দিয়ে বাঁধাকপি ভাজি !

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

তরকারিতে লবন বেশি হলে কমানোর বেশ কয়েকটি নিয়ম

দৈনন্দিন নানা সমস্যার কথা মাথায় রেখে আমরা আপনাদের সাথে শেয়ার করছি নানা রকম টিপস । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.