এমন একটা মানুষের সাথে আমার দিদির জীবন কীভাবে কাটবে?

আমার দিদির একজনের সাথে বিয়ে ঠিক হয়েছে। বাবা মায়ের পছন্দমত ছেলেকে ও বিয়ে করছে। বিয়ে ঠিক হবার পর ওরা রোজ ফোনে কথা বলে। ছেলেটির পাড়ার সবাই বলেছে সে খুব ভালো। কোন বাজে অভ্যাস, নেশাও নেই। কিন্তু ছেলেটি ভীষণ আনরোমান্টিক। ওর পরিবার নিয়েই বেশি গল্প করে। অন্য রোমান্টিক কথা বললে ঠিক তেমন করে কথা বলে না। দিদি দেখা করতে চাইলে ছেলেটি আসতে চায়না কিছুতেই। বলে কাজ ছেড়ে আসতে পারবোনা।

দিদির

এমন একটা মানুষের সাথে আমার দিদির জীবন কীভাবে কাটবে?

দিদির চিন্তা হচ্ছে এমন একটা আনরোমান্টিক মানুষের সাথে পুরো জীবন কী করে কাটবে? এক্ষেত্রে কি করা যেতে পারে, যদি একটু বলতেন উপকার হত।

আমি হলের এক বড় আপুর সঙ্গেই থাকতাম, একরাতে…

পরামর্শ:
আমার মনে হয় আপনারা অহেতুক পরিস্থিতি জটিল করে তুলছেন। ছেলেটি আসলেই ভালো ছেলে। কয়েক দিনের পরিচয়ে কেউ ফোনে গদগদ হয়ে প্রেমের কথা বললেই সে রোমান্টিক, অন্যথায় রোমান্টিক না- এটা আমি বিশ্বাস করি না। বরং বেশি রোমান্টিকতা দেখালেই আমার একটু সন্দেহ হতো। খালি কলসী বাজে বেশি। মুখে মুখে বলা প্রেমের কথা বেশির ভাগই ভুয়া। এর চাইতে যারা রয়ে সয়ে প্রেমের কথা বলেন, তাঁদের ওপরে চোখ বুজে ভরসা করা যায় ১০০ ভাগ।তাছাড়া আপু, কেবল প্রেম দিয়ে জীবন কাটে না। জীবনে বাস্তববাদী হওয়া খুব জরুরী। আর ছেলেটিকে যথেষ্ট ঘরোয়া ও বাস্তববাদী মনে হচ্ছে। মাত্র তো সম্পর্কের শুরু, রোমান্স করার জন্য পুরো জীবন বাকি। আপনার দিদিকে চাপ প্রয়োগ করতে মানা করুন। বিয়ে পর একসাথে থাকলে রোমান্সও চলে আসবে। আর হ্যাঁ, রোমান্স করার জন্য প্রেম হওয়া জরুরী। প্রেম কি আর একদিনে হয় বলুন? আস্তে আস্তে হবে।

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

শাড়ি পরার সময়

শাড়ি পরার সময় যে বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখা উচিত

শাড়ি বাঙালি নারীর ঐতিহ্য। শাড়িতেই যেন বাঙালি নারীর সৌন্দর্য ফুটে উঠে পুরোপুরি। আর শাড়ির সাথে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.