লাশবাহী অ্যাম্বুলেন্সের একটি ভয়ংকর ভৌতিক ঘটনা (ছেটরা পড়বা না। পড়লে ভয় পাবা)

ঘটনাটি যিনি বলেছেন তিনি একজন ড্রাইভার । একটি হাঁসপাতালের এম্বুল্যান্স ড্রাইভার । উনার কাজ মূলত হাসপাতাল এর যেসব রোগী মারা যায় সেসব লাশকে তার বাড়ি পৌঁছে দেয়া । তাছাড়া তিনি সুইসাইড কেসে মৃত লাশ কিংবা পোস্ট মর্টেম এর লাশ আনা নেওয়া করে থাকেন ।সম্পূর্ণ ঘটনার বিবরণ তার মুখে যেভাবে শুনেছি হুবুহু সেভাবেই তুলে ধরছি,

ঘটনা

লাশবাহী অ্যাম্বুলেন্সের একটি ভয়ংকর ভৌতিক ঘটনা

আমি পেশায় একজন এম্বুল্যান্স ড্রাইভার নাম ইউসুফ মিয়া। বয়স আনুমানিক ৪৯ কি ৫০। আমি মূলত এম্বুল্যান্সে করে লাশ আনা নেওয়া করে থাকি । এই কাজে করছি আমি প্রায় ১৩ বছর ধরে। আমার কোন সমস্যা হয় নি । কিন্তু আমি আজকে যে ঘটনাটি বলব সে ঘটনাটি ঘটেছে আমার সাথে প্রায় তিন বছর আগে। সেবার ছিল বর্ষাকাল । বৃষ্টির সময় । আমার মনে আছে সারাদিন বৃষ্টি হয়ে বিকেল বেলায় বৃষ্টি থামল। সন্ধ্যা বেলায় আবার বৃষ্টি শুরু হল! রাত ৯ টার দিকে হাঁসপাতালের স্যার আমাকে ডেকে বললেন থানা থেকে ফোন এসেছে একটা যুবতী মেয়ের লাশ পাওয়া গেছে নদীর ওপারে বালুর চড়ে। মেয়েটার লাশ আমাকে গিয়ে গাড়ি করে হাসপাতালে পোস্ট মর্টেম এর জন্য নিয়ে আসতে হবে।

 

আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে এম্বুল্যান্স নিয়ে বের হয়ে গেলাম । এবং নদীর পাড়ে এসে দাঁড়ালাম চারদিক ঘুটঘুটে কালো অন্ধকার। আমার মনে হল একবার ফিরে যাই । আমি এদিকে ওদিকে তাকালাম। এখানে পুলিশ থাকার কথা। কিন্তু কাউকে পেলাম না। ভূত বলে আমি কোন কালেই কোন কিছু বিশ্বাস করিনি । কিন্তু সে রাতে আমার সাথে এমন এক ঘটনা ঘটল যেটা মনে হলে আমার এখনো ভয়ে শরীরের লোম দাঁড়িয়ে যায়!

একজন মৃত মানুষের ফিরে আসার ভয়ানক গল্প … ভিতুরা এই পোস্টটি পড়বে না

আমি বালুচড়ে দাঁড়িয়ে নদীতে পানির শব্দ শোনলাম! নৌকার সাথে পানির স্রোতের যেমন শব্দ হয় তেমন! আমি টর্চ ধরে দেখলাম নদীতে একটা নৌকা ভাসছে! মাঝি নেই! কিন্তু অবাক ব্যাপার একটা লাশ পড়ে আছে নৌকাতে! আমি কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না!

প্রিয় পাঠক ঘটনার বাকি অংশ পড়ুন এখান থেকে

About Health BD 24

আফসানা শাহিন মুন্নী, একজন ব্যাংক কর্মকর্তা , সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে লেখালেখি করি।

Check Also

শাড়ি পরার সময়

শাড়ি পরার সময় যে বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখা উচিত

শাড়ি বাঙালি নারীর ঐতিহ্য। শাড়িতেই যেন বাঙালি নারীর সৌন্দর্য ফুটে উঠে পুরোপুরি। আর শাড়ির সাথে …

2 comments

  1. লিঙ্গ সময় মতো উত্যেজিত হয়।
    কিন্তু বেশির ভাগ সময় লিঙ্গ একদমই ছোট হয়ে থাকে এতে কি কোনন সমস্যা আছে?
    আর থকলে কি করা যায়?

    • না এটা কোন সমস্যা না, ভয়ের কোন কারণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.